IQNA

20:37 - October 29, 2021
সংবাদ: 3470890
তেহরানের জুমার নামাজের খতিব:

সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে ধর্মভিত্তিক শাসন প্রতিষ্ঠা জরুরি

তেহরান (ইকনা): সারাবিশ্বে নিরাপত্তাহীনতা সৃষ্টি করাই সাম্রাজ্যবাদীদের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন তেহরানের জুমার নামাজের খতিব। হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবি-ফার্দ আজ (শুক্রবার) তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।

সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে ধর্মভিত্তিক শাসন প্রতিষ্ঠা জরুরি
তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে [আইএস] সাম্রাজ্যবাদীদের সৃষ্টি উল্লেখ করে বলেন, মুসলিম দেশগুলোর স্বার্থ বিপন্ন করার লক্ষ্যে এই গোষ্ঠী সৃষ্টি করেছে মার্কিন সাম্রাজ্যবাদীরা। পার্সটুডে
 
ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইসলামের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, পবিত্র কুরআনের নির্দেশ এবং রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ একথাই প্রমাণ করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে ধর্মভিত্তিক শাসন প্রতিষ্ঠা জরুরি।
 
হুজ্জাতুল ইসলাম আবুতোরাবি-ফার্দ বলেন, নবী-রাসূল ও ইমামগণ মানুষের চিরকালীন জীবনের কল্যাণের লক্ষ্যে রাজনৈতিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আর সমাজে ধর্মভিত্তিক শাসনব্যবস্থা না থাকলে দ্বীনের হুকুম-আহকাম সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। iqna
 
captcha