IQNA

 মুসলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ হয়ে মসজিদে পবিত্র কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ মা-মেয়ের

0:02 - December 26, 2021
সংবাদ: 3471185
 মুসলিম প্রতিবেশীর আচরণে মুগ্ধ হয়ে মসজিদে পবিত্র কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ মা-মেয়ের
তেহরান (ইকনা): তুরস্কে বসবাস করা এক ফরাসি মা ও তার মেয়ে মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন শহরের এক মসজিদে পবিত্র কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে দুইজন হিজাব পরা অবস্থায় মসজিদের ইমামের সামনে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন।
 
 কালেমা শাহাদাত পাঠ করানোর আগে মসজিদের ইমাম তাদেরকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দেন। সাথে থাকা একজন দোভাষী ফরাসিতে ইমামের বক্তব্য তাদের কাছে অনুবাদ করে দেন। বেশ কয়েকজন মুসল্লি তাদের ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
 
ইমাম ও উপস্থিত মুসল্লিদের সহায়তায় ফরাসি মা ও মেয়ে একাধিকবার কালেমা শাহাদাত উচ্চারণ করেন। সূত্র: আলজাজিরা মুবাশির
captcha