IQNA

17:45 - February 25, 2022
সংবাদ: 3471482

ন্যাটোর উসকানি পরিস্থিতিকে জটিল করেছে, নিরপরাধীদের মৃত্যুতে তেহরান উদ্বিগ্ন: খাতামি

তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি ইউক্রেন সংকট প্রসঙ্গে বলেছেন, মার্কিন নেতৃত্বে ন্যাটোর উসকানিমূলক তৎপরতা আঞ্চলিক পরিস্থিতিকে জটিল করেছে এবং ভবিষ্যতে এই পরিস্থিতি আরও জটিল হবে। আজ জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ন্যাটোর উসকানি পরিস্থিতিকে জটিল করেছে, নিরপরাধীদের মৃত্যুতে তেহরান উদ্বিগ্ন: খাতামি

খাতামি আরও বলেন, ইউক্রেনে রুশ হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানিতে তেহরান উদ্বিগ্ন। এ অবস্থায় ইরান সংঘাতে জড়িত সব পক্ষকে আলোচনা শুরু এবং ধৈর্য প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। পার্সটুডে
 
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করছে। একইসঙ্গে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় দেশগুলো আগুনে ঘি ঢালছে। কিন্তু ইরান চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।
 
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের আলোচকেরা দেশপ্রেমী। তারা দেশের জনগণের স্বার্থে কাজ করছে, তারা সব নিষেধাজ্ঞা থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে।
 
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলোচনায় কোনো ফল হবে না বলে জানান আয়াতুল্লাহ খাতামি।
captcha