IQNA

1:38 - April 20, 2022
সংবাদ: 3471735

পবিত্র রমজান মাসের ১৮তম দিনের দোয়া

তেহরান (ইকনা): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ১৮তম দিনের দোয়া

পবিত্র রমজান মাসের ১৭তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ نَبِّهْنی فیهِ لِبَرَکاتِ اَسْحارِهِ، وَنَوِّرْ فیهِ قَلْبی بِضیاءِ اَنْوارِهِ، وَخُذْ بِکُلِّ اَعْضائی اِلَى اتِّباعِ آثارِهِ، بِنُورِکَ یا مُنَوِّرَ قُلُوبِ الْعارِفینَ .

উচ্চরণ: “আল্লাহুম্মা নাব্বিহনী ফি-হি লিবার-কাতি আসহারিহ্, ওয়া নাওউইর্ ফি-হি ক্বালবি বিদ্বিইয়ায়ি আনওয়ারীহ্, ওয়া খুয্ বিকুল্লি আ‘দ্ব-য়ি ইলাত্তিবায়ী আ-সা-রিহ্, বিনুরিকা ইয়া মুনাওউইরা ক্বুলুবিল আরিফি-ন।”


অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সেহরীর বরকতের উসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরীর নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের উসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধকদের অন্তর আলোকিতকারী!

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

 

পবিত্র রমজান মাসের ১৮তম দিনের দোয়া

captcha