IQNA

18:29 - June 08, 2022
সংবাদ: 3471963

সিরিয়ায় আইএস নারীদের প্রশিক্ষণের দায় স্বীকার মার্কিন নাগরিকের

তেহরান (ইকনা): সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর নারী স্কোয়াডের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন একজন মার্কিন নারী। যুক্তরাষ্ট্রে আক্রমণের পরিকল্পনার কথাও তিনি স্বীকার করেছেন।

সিরিয়ায় আইএস নারীদের প্রশিক্ষণের দায় স্বীকার মার্কিন নাগরিকের
বিবিসি জানিয়েছে, নারীদের সব দলকে প্রশিক্ষণের অভিযোগ মঙ্গলবার ভার্জিনিয়ার একটি আদালতে তিনি স্বীকার করেন। তবে কখনো শিশুদের ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি বলে দাবি করেছেন ওই নারী।
 
৪২ বছর বয়সী অ্যালিসন ফ্লুকে-ইকরেন শতাধিক নারীকে সহিংসতার জন্য প্রশিক্ষণ দিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। প্রশিক্ষণ নেওয়া ওই নারীদের মধ্যে বয়স্ক ও শিশুও ছিল।
 
শিক্ষক থেকে আইএস নারী নেতা হয়ে ওঠা অ্যালিসন ফ্লুকে-ইকরেন ২০১১ সালের দিকে যুক্তরাষ্ট্র ছাড়েন। সিরিয়ায় যাওয়ার আগে লিবিয়াতে একটি সন্ত্রাসী দলের সঙ্গে কাজ করেছেন তিনি।  
 
চলতি বছরের অক্টোবরে তার সাজা ঘোষণা করা হবে। সর্বোচ্চে ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।
 
জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন অ্যালিসন ফ্লুকে-ইকরেন। পরে স্কুলের শিক্ষকও হয়েছিলেন। তুরস্ক এবং লিবিয়ায় বসবাসের পর তিনি আইএসে যোগ দিতে সিরিয়ায় যান।
সূত্র: বিবিসি।
captcha