তেহরান (ইকনা): ইরানসহ বিশ্বের বহু দেশে পালিত হচ্ছে পবিত্র মুহররমের ধর্মীয় অনুষ্ঠান। পবিত্র মুহররমের গুরুত্বপূর্ণ একটি দিন হলো রসুলের নাতি ইমাম হুসাইন (আ.)'র দুধের শিশু হজরত আলী আসগর(আ.)কে স্মরণ করা।
মহররম মাসের প্রথম শুক্রবার ইরানের অনেক শহরে এবং বিশ্বের ৪৫টি দেশের ২,৫০০টি শহরে মা ও তাদের সন্তানদের ব্যাপক উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.)'র ৬ মাসের ছেলে হযরত আলী আসগারেরে স্মরণে শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।