IQNA

অস্ট্রেলিয়ায় কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত

10:40 - January 10, 2023
সংবাদ: 3473149
তেহরান (ইকনা): অস্ট্রেলিয়া-ইরান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় সিডনিতে কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এই অনুষ্ঠানটি ৭ জানুয়ারি শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ধ্যা ৬ থেকে থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
২০১৯ সালের ৩য় জানুয়ারি শহীদ জেনারেল হজ কাসেম সোলাইমানি, তার সহযোদ্ধা শহীদ আবু মাহদি আল-মুহান্দিসের সাথে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি সন্ত্রাসী অভিযানে মার্কিন সামরিক ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেন।
তার শাহাদাতের তৃতীয় বার্ষিকী উপলক্ষে ইরান, ইরাক, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং বক্তারা তার গুণাবলী এবং আঞ্চলিক ও বিশ্বের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
ইরানে, শহীদ সোলাইমানির  স্মরণে প্রথম আন্তর্জাতিক সভা ৪র্থ এবং ৫ম জানুয়ারি "শহীদ সোলাইমানি, প্রতিরোধের বিশ্ব নায়ক" স্লোগানে বেশ কয়েকটি বিদেশী দেশের অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের বক্তারা আন্তরিকতা ও শহীদ পিপাসু এই শহীদ জেনারেলের চরিত্রের দীর্ঘায়ুত্বের রহস্য বলে মনে করেন। 4112556
 

همایش گرامیداشت سردار شهید قاسم سلیمانی در استرالیا برگزار می‌شود

 
captcha