IQNA

আসন্ন রমজান মাসে ২২টি দেশে কুরআনের ১০ লাখ কপি বিরতণ করবে সৌদি আরব

0:03 - March 09, 2023
সংবাদ: 3473444
তেহরান (ইকনা): সৌদি আরবের ইসলামি বিষয়ক তাবলীগ ও নির্দেশনা মন্ত্রণালয় আসন্ন রমজান মাসে বিশ্বের ২২টি দেশে বিভিন্ন ভাষায় কুরআনের ১০ লাখ কপি বিতরণের ঘোষণা দিয়েছে।
আসন্ন রমজান উপলক্ষে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। রবিবার (৫ মার্চ) কোরআন বিতরণের এই অনুমোদন দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এসব কপি বিশ্বের ২২টি মুসলিম দেশে বিতরণ করা হবে। 
 
সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, মদিনা নগরীতে অবস্থিত দ্য কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে মুদ্রিত কপিগুলো সারা বিশ্বে বিতরণ করা হয়। এখান থেকে ৭৬টির বেশি ভাষায় অনূদিত কোরআনের কপিও বিভিন্ন দেশে বিতরণ করা হয়। 
 
সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আলে-শেখ বলেছেন, পবিত্র কোরআনের কপিগুলো রমজানের যথাসময়ে পৌঁছার বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। 4126295
captcha