IQNA

১৫ই শাবানে বাইনুল হারামাইনের দৃশ্য

9:17 - March 09, 2023
সংবাদ: 3473445
তেহরান (ইকনা): মানবজাতির ত্রাণকর্তা ইমাম আল-জামান (আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযার সজ্জিত করা হয়েছে।

এই উপলক্ষে ইরাকের ধর্মীয় নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের দৃশ্য ভিন্ন রকম পরিলক্ষিত হয়েছে। ১৪ই শাবান আকাশ থেকে এই দৃশ্য ধারণ করা হয়েছে।
ইমাম জামান (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকীর রাতে কারবালা নগরীতে দেশী ও বিদেশী ভক্তদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল।
কারবালা গভর্নর বুধবার এই প্রদেশটি সকরারী ছুটি বলে ঘোষণা করেছেন।
পবিত্র শাবে বরাত তথা ১৫ই শাবান উপলক্ষে প্রতিবছর কারবালায় হাজার হাজার জিয়ারতকারী কারবালায় উপস্থিত হন। 4126815

 

 

captcha