IQNA

সম্পর্ক পুনরুদ্ধারের অব্যাহত প্রতিক্রিয়া;

মুসলিম জাতির ঐক্য গঠনের ক্ষেত্রে ইরান ও সৌদি আরবের মধ্যে চুক্তি

21:50 - March 20, 2023
সংবাদ: 3473494
তেহরান (ইকনা): ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, ইরান ও সৌদি আরবের মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়ে এই চুক্তিকে মুসলিম উম্মাহর ঐক্যের পথে এবং ইসলামী ও আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও বোঝাপড়াকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে এবং জামিয়াত আল-ওফাক বাহরাইনও ঘোষণা করেছে: এই চুক্তি উভয় পক্ষকে একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড় করানোর মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা, উন্নয়ন এবং শান্তিকে পুনরুজ্জীবিত করেছে।


তেহরান (ইকনা): ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য খলিল আল-হায়াহ বলেন, আমরা ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠাকে স্বাগত জানাই এবং এটিকে মুসলিম উম্মাহর ঐক্যের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ইসলামি ও আরব দেশগুলির মধ্যে নিরাপত্তা, বোঝাপড়া, এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি।
জামিয়াত ইসলামী আল-ওফাক বাহরাইনও এই চুক্তির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে বলে: সৌদি আরব এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান কৌশলগত, অর্থনৈতিক, নিরাপত্তা, রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম এবং এই দুই দেশের চুক্তি হওয়ার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থার সৃষ্টি করবে যা জনগণের সন্তুষ্টির কারণ হবে এবং যথাসম্ভব এই অঞ্চলের স্থিতিশীলতা, উন্নয়ন এবং শান্তি পুনরুদ্ধার করবে।
গত ১০ই মার্চ, বেইজিংয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরিত হয় যেখানে ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি, সৌদি আরবের উপদেষ্টা মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান এবং গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক নীতি এবং পার্টির কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক অফিসের প্রধান এবং স্টেট কাউন্সিলের সদস্য ওয়াং ই উপস্থিত ছিলেন। চুক্তিতে আগামী দুই মাসের মধ্যে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখ করা হয়।4127267 

captcha