IQNA

মসজিদে নববীর সাবেক ইমামের ইন্তেকাল + ভিডিও

0:05 - May 10, 2023
সংবাদ: 3473728
তেহরান (ইকনা): ক্বারি এবং মসজিদ আল-নবীর প্রাক্তন ইমাম শেখ মুহাম্মদ খলিল ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ ক্বারি মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। শায়েখ কারি মুহাম্মদ খলিল ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন এক সময়।

 

আজ সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। মাগরিবের পর মসজিদে নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

 

তিনি মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করেছিলেন। গত জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন।

 

শায়খ মুহাম্মদ খলিল সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ও তার ভাই মাহমুদসহ তার পরিবার থেকে দুজন মসজিদে নববীর ইমাম হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। তার ভাইও গত বছর ইন্তেকাল করেছেন।

 

পাঁচ বছর আগে তার আরেক ভাই আহমদ ইন্তেকাল করেন। তিনিও সৌদি আরবের জনপ্রিয় কারীদের একজন ছিলেন।

 

মসজিদে নববীর এই ইমামের ইন্তেকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন।

 

শায়েখ কারি মুহাম্মদ খলিল তার সুললিত তেলাওয়াতের কারণে শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে শায়খ মুহাম্মদ বিন খলিল আল-কারীকে নিয়োগের অনুমোদন দেন। শায়েখ কারি মুহাম্মদ খলিল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। 4139656

captcha