
গাজায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলা অব্যাহত রয়েছে এবং মিডিয়ার সামনে তারা ইহুদিবাদী বসতিগুলিতে সতর্কীকরণ সাইরেনের অবিরাম ধ্বনি এবং অধিকৃত অঞ্চলের দিকে রকেট ও মর্টারের ক্রমাগত গুলিবর্ষণের খবর দেয়।
গাজা উপত্যকায় একটি অ্যাপার্টমেন্টে আজ ভোরবেলা ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডার এবং অন্য একজন নিহত হয়েছেন। স্ট্রিপের দক্ষিণে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের একটি ভবনের পঞ্চম তলার একটি অ্যাপার্টমেন্টে একটি যুদ্ধবিমান হামলা চালায়। তাতেই এই ঘটনা ঘটে।
বুধবার গাজায় জঙ্গিরা ইসরাইলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। নয় মাসের মধ্যে সবচেয়ে বড় লড়াইয়ে ইসরাইলি সেনাবাহিনী গাজায় ১৩০টিরও বেশি জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য সংস্থার মতে, এই সপ্তাহে যুদ্ধে নিহতের সংখ্যা কমপক্ষে ২৪ যার মধ্যে আরো তিনজন পিআইজে কমান্ডার রয়েছে। গাজা থেকে রকেট ছোড়ায় ইসরাইলের আশ্রয়কেন্দ্রে বেশ কয়েকজন আহত হয়েছেন। পিআইজে-এর সশস্ত্র শাখা নিশ্চিত করেছে, তার ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলি হাসান গালি, যিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত বৃহস্পতিবার সকালের হামলায় মৃত্যু হয়েছে।
এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর ভূখণ্ডে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় গত দুই দিনে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪২ জন। নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (১০ মে) এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গতকাল বুধবার অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও অভিযান চালায় ইসরাইলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ২ যোদ্ধাসহ আরো ৫ ফিলিস্তিনি। এর আগে ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জেষ্ঠ্য নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির ৩ জেষ্ঠ্য নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন।
ইসলামিক জিহাদের যে ৩ জেষ্ঠ্য নেতা নিহত হয়েছেন তারা হলেন জিহাদ ঘান্নাম, খলিল আল বাতিনি এবং তারেক এজেদাইন। এই ৩ জনের মধ্যে এজেদাইন গাজায় নিহত হলেও তিনি মূলত ইসলামিক জিহাদের অবরুদ্ধ পশ্চিম তীর শাখার নেতা বলে জানা গেছে। বুধবার অবরুদ্ধ পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ ৫ জন নিহত হয়েছেন।
নিহত দুই যোদ্ধার নাম আহমেদ জামাল তওফিক আসাফ (১৯) এবং রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০২১ সালের পর এই প্রথম বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ড। 4140248