IQNA

হজে ফিলিস্তিনি শহীদ, বন্দী ও আহতদের পরিবারকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

18:35 - June 12, 2023
সংবাদ: 3473864
সৌদি আরবের কর্তৃপক্ষ এবারের হজের অনুষ্ঠান নিরাপদ ও অসাধারণ অনুষ্ঠানের আশা প্রকাশ করে ফিলিস্তিনি শহীদ, বন্দি ও শরণার্থীদের পরিবার থেকে এক হাজার লোককে আতিথ্য দেওয়ার জন্য এদেশের রাজার আদেশ ঘোষণা করেছে।
এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরবফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত পরিবারের এক হাজার সদস্যকে পবিত্র হজ করাবে সৌদি আরব। গত ১০ জুন এক বিবৃতিতে তাদের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজের আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন সৌদ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট প্রগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হয়।
এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আল-শেখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়।
ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হয়।
এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহীদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরো জোড়ালো হবে বলে আশা করেন তিনি।
হজের প্রস্তুতি হিসেবে মক্কার প্রবেশপথে ১০ লাখ ৮৮ হাজার বর্গমিটার আয়তনের পাঁচটি পার্কিং লট প্রস্তুত করা হয়। এখানে অন্তত ৫০ হাজার গাড়ি একসঙ্গে পার্কিং করা যাবে। গত ১৫ মে থেকে মক্কায় প্রবেশে বিধি-নিষেধ আরোপ করে আগামী ১৮ জুনের মধ্যে সব ওমরাহযাত্রীকে মক্কা ছাড়তে বলা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
করোনার আগের মতো এ বছর ২০ লাখের বেশি মুসলিম হজে অংশ নেবেন। এর মধ্যে ১২ লাখের বেশি বিভিন্ন দেশের হজযাত্রী থাকবেন। 4146875
captcha