IQNA

নবীদের শিক্ষা পদ্ধতি; ইব্রাহীম (আ.)/ ৪

ইব্রাহিম (আ.) এর শিক্ষা পদ্ধতিতে অভ্যাসের পরিবর্তন

0:02 - June 19, 2023
সংবাদ: 3473908
তেহরান (ইকনা): এমন বৈশিষ্ট্য রয়েছে যা নবীদের একে অপরের থেকে আলাদা করে। পবিত্র কুরআনের সাক্ষ্য অনুযায়ী, হযরত ইব্রাহিম (আ.) তার সম্প্রদায়ের কিছু কুৎসিত অভ্যাস পরিবর্তন করে ভালো অভ্যাসের প্রতিস্থাপনের জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং এ ক্ষেত্রে তার পদ্ধতি অতি আকর্ষণীয় ছিল।

ইব্রাহিম (আ.) এর শিক্ষা পদ্ধতিতে অভ্যাসের পরিবর্তনমানুষের সৌভাগ্যের পথে যে শিক্ষামূলক পদ্ধতিগুলো খুবই কার্যকর তার মধ্যে একটি হল ভালো অভ্যাস তৈরি করা এবং খারাপ অভ্যাস পরিবর্তন করা। অভ্যাস হল এমন একটি অবস্থা বা আচরণ যা পুনরাবৃত্তি, প্ররোচনা এবং প্রবর্তন দ্বারা সৃষ্ট হয় এবং এর জন্য চিন্তা করার প্রয়োজন নেই এবং এটি একটি আচরণের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয়।
অভ্যাসকে মানুষের শিক্ষা ও বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা যেতে পারে। কারণ এটি একজন ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে সেসকল কাজ ত্যাগ করতে সাহায্য করে যা তার প্রয়োজন নেই এবং সেই সময়ে তাকে প্রয়োজনীয় কার্যক্রম করতে সহযোগিতা করে। এ কারণে ভালো অভ্যাস তৈরি করা এবং খারাপ অভ্যাস ত্যাগ করা মানুষের মধ্যে শিক্ষাগত বিপ্লব সৃষ্টি করে।
আল্লাহর নবীদের একজন হচ্ছেন হযরত ইব্রাহিম (আঃ)। তিনি তার গোত্রের খারাপ অভ্যাস পরিবর্তন করাতে সহযোগিতা করেছিলেন এবং ভাল অভ্যাসগুলি আঞ্জাম দিতে জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এখানে কিছু উদাহরণ দেওয়া হল:
১. মূর্তিপূজার অভ্যাস পরিবর্তন করা:
হযরত ইব্রাহিমের (আ.) লোকেদের মূর্তিপূজার কোন যুক্তিযুক্ত কারণ ছিল না এবং তারা কেবল একটি অযৌক্তিক কাজ ক্রমাগত পুনরাবৃত্তি করেছিল।
সাধারণত, যারা অন্যদের অনুকরণ করে এবং তাদের মতামতের জন্য কোন কাঠামো নেই, তাদের যদি তাদের মতামত সম্পর্কে একটি প্রশ্ন করা হয় যা তারা পছন্দ করে না, তারা কোন যৌক্তিক যুক্তি দেয় না। কুরআন অনুসারে, হযরত ইব্রাহিম (আ.) এমন একটি মুহূর্ত অনুভব করেছিলেন: যখন ইব্রাহিম (আ.) মুশরিকদের সংস্কৃতিকে অস্বীকার করেছিলেন এবং তাদের এবং তাদের পিতাদেরকে সুস্পষ্ট ভ্রান্তিতে পরিচয় করিয়েছিলেন, তখন তারা উত্তর দিয়েছিল:

قَالُواْ أَ جِئْتَنَا بِالحَقِ أَمْ أَنتَ مِنَ اللَّاعِبِين

তারা বলল, ‘তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছ, অথবা তুমি ক্রীড়া-কৌতুককারীদের অন্তর্ভুক্ত?
সূরা আম্বিয়া, আয়াত: ৫৫।
এটি শোনার পর হযরত ইব্রাহিম (আ.) তাদের মধ্যে এই অভ্যাসটি পরিবর্তন করার জন্য একেশ্বরবাদ সম্পর্কে তার কথাগুলি দৃঢ়তার সাথে পুনরাবৃত্তি করেন:

قَالَ بَل رَّبُّكم رَبُّ السَّمَاوَاتِ وَ الْأَرْضِ الَّذِى فَطَرَهُنَّ وَ أَنَا عَلىَ‏ ذَالِكمُ مِّنَ الشَّهِدِين

সে বলল, ‘বরং তোমাদের প্রতিপালক তো আকাশম-লী ও ভূম-লের প্রতিপালক, যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি স্বয়ং এ বিষয়ে সাক্ষ্য দানকারীদের অন্যতম।’
সূরা আম্বিয়া, আয়াত: ৫৬। 
২. ভালো কাজের অভ্যাস তৈরি করা:

وَ جَعَلْنَاهُمْ أَئمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَ أَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيرَاتِ وَ إِقَامَ الصَّلَوةِ وَ إِيتَاءَ الزَّكَوةِ  وَ كاَنُواْ لَنَا عَبِدِين

এবং তাদের সকলকে নেতা (ইমাম) মনোনীত করেছিলাম যারা আমাদের নির্দেশে পথ প্রদর্শন করত এবং আমরা তাদের প্রতি সৎকর্ম করতে, নামায প্রতিষ্ঠা করতে এবং যাকাত প্রদান করতে প্রত্যাদেশ করেছিলাম; এবং তারা আমাদের ইবাদাতকারী ছিল।
সূরা আম্বিয়া, আয়াত: ৭৩।
এই আয়াতে হযরত ইব্রাহীম (আ.), হযরত ইসহাক (আ.) এবং হযরত ইয়াকুবের (আ.) জন্য "উপাসক" শব্দটি ব্যবহার করা হয়েছে। পবিত্র কুরআনে ব্যবহৃত শব্দটি দেখায় যে অভ্যাসটি অনুশীলনে পুনরাবৃত্তির কারণে তৈরি হয়েছিল।

captcha