
তাঁরা এ বছর হজ পালনের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে, পূরণ হচ্ছে তাঁদের আজীবনের লালিত স্বপ্নের।
হজে অংশগ্রহণকারী চার বোনের বয়স ৬৫ থেকে ৮২ বছরের মধ্যে। তাঁরা কয়েক বছর ধরে হজের ভিসা পেতে আবেদন করে আসছিলেন; কিন্তু সফল হতে পারেননি। এ বছর তাঁরা একসঙ্গে চারজনই হজের ভিসা পেয়েছেন।
তাঁরা বলেন, আমরা হজ করতে সক্ষম হব—এটা অনেক ভালো সংবাদ। আমরা দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করেছি। মরক্কোর কাসাব্লাংকায় অবস্থিত পঞ্চম মুহাম্মদ বিমানবন্দর ত্যাগ করার সময় তাঁরা এ কথা বলেন।
হজের কার্যক্রম সহজ করতে সৌদি সরকারের গৃহীত ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ চার বোনের স্বপ্নপূরণে সহায়ক হয়েছে।