IQNA

সর্বোচ্চ নেতা;

সংগ্রামে ফিলিস্তিনি বিশ্বাসীদের তরুণ প্রজন্মের প্রবেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের পথপ্রদর্শক

18:20 - June 22, 2023
সংবাদ: 3473925
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিন সব মুসলমানের। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ময়দানে অবতীর্ণ হওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা একটা ধর্মীয় দায়িত্ব।

তিনি বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে ইসরাইলি সেনাদেরকে ঘিরে ফেলার ঘটনা প্রমাণ করে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।

বুধবার তেহরানে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া ও তার সফরসঙ্গীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। 

চলমান ফিলিস্তিন পরিস্থিতির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ফিলিস্তিন সমস্যা সমাধানের ক্ষেত্রে অগ্রগতির অর্থ হচ্ছে মুসলিম উম্মাহর অন্যান্য সমস্যা সমাধানের পথ সুগম করা।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অতি সম্প্রতি গাজা উপত্যকায় সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা করেছিল বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ খামেনেয়ী। তিনি বলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইহুদিবাদীদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।


আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনিদের মাধ্যমে ইহুদিবাদী সেনাদের অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনা ফিলিস্তিনিদের পরিপূর্ণ বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, কিছুদিন আগে পর্যন্ত একথা কল্পনা করাও দুঃসাধ্য ছিল যে পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি তরুণেরা এমনভাবে ইসরাইলি সেনাদেরকে ঘেরাও করে ফেলবে যাতে ইহুদিবাদীরা তাদের সেনাদের বাঁচাতে যুদ্ধবিমান তলব করবে। কিন্তু এমন ঘটনাও কিছুদিন আগে পশ্চিম তীরের জেনিন শহরে এই ঘটনা ঘটেছে। সাক্ষাতে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসমাইল হানিয়া।তিনি  বলেন, পশ্চিম তীরে ও গাজা উপত্যকা ইহুদিবাদীদের জন্য নরকে পরিণত করা হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ২/৩ বছর আগের তুলনায় ফিলিস্তিন পরিস্থিতির পরিবর্তন স্পষ্ট। কিছু কাল আগে কয়েক বছর ধরে ফিলিস্তিন ইস্যুটি স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ ময়দানে সংগ্রামী তরুণদের উপস্থিতি ছিল না। কিন্তু এখন তারা স্বেচ্ছায় মাঠে নেমেছে। আর তার চেয়েও বড় কথা হলো, তাদের নির্ভরতা ও আস্থা হচ্ছে ইসলামের ওপর।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের কেন্দ্র। ইহুদিবাদী ইসরাইলকে যারা নতজানু করতে বাধ্য করবে তারা হচ্ছেন পশ্চিম তীরবাসী। এই অঞ্চলে এরিমধ্যে এ ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে। 4149479

 

captcha