IQNA

এরদোয়ান: 

মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে অবমাননা করার সাহস কেউ পাবে না

0:07 - July 10, 2023
সংবাদ: 3474022
মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে অবমাননা করার সাহস কেউ পাবে না
তুরস্ক (ইকনা): তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিক্রিয়ায় প্রতি গুরুত্বারোপ করে বলেছেন: যদি সমস্ত মুসলমান একে অপরের সাথে একত্রিত হয় তবে তাদের পবিত্র জিনিসগুলিকে অপমান করার সাহস কেউ পাবে না।

অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ দ্য পাকিস্তানি ডিসেন্ট অফ নর্থ আমেরিকা (এপিএনএ) এর ৪৬তম বার্ষিক কনভেনশনের গালা ডিনারে শনিবার বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সুইডেনে ঈদুল আজহার প্রথম দিনে আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের উপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ঙ্কর মাত্রা প্রকাশ করে।’

এই সময় এরদোয়ান এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল মুসলমানের দায়িত্বের উপর জোর দিয়ে বলেন, ‘আমাদের সকলের, সব মুসলমানের এই ধরনের কাজগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখানো মহান দায়িত্ব। আমরা যদি এক হৃদয় এবং এক কবজি হয়ে কাজ করি, তাহলে বিশ্বের কেউ মুসলমানদের পবিত্রতাকে আক্রমণ করার সাহস পাবে না।’

ইরাকি খ্রিস্টান অভিবাসী সুইডেনে ঈদুল আজহার দিনে পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেন। এরপরই বিশ্বব্যাপী এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। মুসলিম দেশগুলো কড়া ভাষায় নিন্দা জানায়। বিশ্বের তীব্র নিন্দার মুখে সুইডেন হামলাকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

পবিত্র কোরআনে আগুন দেওয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও ইরাকে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মরক্কো সুইডেনে তার দূতকে প্রত্যাহার করেছে, ইরান সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব করেছে এবং অন্যান্য দেশ স্টকহোমের ঘটনায় নিন্দা করেছে। 4153728

captcha