IQNA

0:00 - August 02, 2023
সংবাদ: 3474144

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

তেহরান (ইকনা):  কোরআনের সম্মান রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। 

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
গত সোমবার ওআইসি আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি (ভার্চুয়াল) বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, মহাগ্রন্থ আল-কোরআনের সম্মান রক্ষায় মুসলিম বিশ্বকে অবশ্যই আইনি ও রাজনৈতিক দায়িত্ব পালন করতে হবে। এই অগ্রহণযোগ্য কাজটি থামাতে হবে এবং তা যেন পুনরায় না হয় সেটা নিশ্চিত করতে হবে।
 
সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতার শিক্ষা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি যত্নবান হতে হবে। এমন কাজ আন্তর্জাতিক শিষ্টাচার ও আইনের পরিপন্থী। এটা ঘৃণা, চরমপন্থা ও বিশৃঙ্খলাকে উৎসাহিত করে। একই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহাইন সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ইসলামী মূল্যবোধ ও ইসলামের পবিত্রকে ক্ষুণ্ন করে এমন কাজগুলো অপরাধ হিসেবে চিহ্নিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগ করে।
তিনি বলেন, কোরআনের অবমাননা বিশ্বের দুই বিলিয়নের বেশি মুসলমানের মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। এটা খুবই উদ্বেগজনক একটি প্রবণতা। উল্লেখ্য, সুইডেন ও ডেনমার্কে একাধিকবার কোরআনে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ইরাক ও সৌদি আরবের আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক আহ্বান করে ওআইসি।
সূত্র : দ্য ডেইলি ট্রিবিউন ও ফারসনিউজ ডটআইআর
captcha