
রুহানের সমাপনী পড়া শোনেন মাদরাসাটির প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম ও মাদরাসার শিক্ষক হাফেজ ওবায়দুল্লাহ। রুহান পাকুন্দিয়া পৌর এলাকার চর পাকুন্দিয়া গ্রামের দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
তিনি এ বিভাগ থেকেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করে একই মাদরাসার শিক্ষার্থী শিশু জান্নাতুন নাঈম ফাহাদ।
তার বয়স সাড়ে ৯ বছর। দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, আমার অভিজ্ঞতায় এ পর্যন্ত যা দেখেছি, তা হলো হিফজ বিভাগের মেধাবী শিক্ষার্থীরা সাধারণত খুবই ভদ্র ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। রুহানও এর ব্যতিক্রম নয়।
হিফজ শুরু করার পর থেকেই আমরা রুহানের মধ্যে ভিন্ন রকম প্রতিভা অনুভব করি। যেখানে কোরআন হিফজ করতে প্রায় তিন বছর সময় লেগে যায়, সেখানে রুহান মাত্র আট মাসে হিফজ সম্পন্ন করতে পেরেছে। আল-হামদুলিল্লাহ! আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে যেন বড় হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে আমি সবার কাছে এই দোয়া কামনা করছি।