
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক বদর আল-দ্বীন আল-হুতি, আল-আকসা তুফান অভিযানের মহান ও ঐতিহাসিক বিজয়ের জন্য ফিলিস্তিনি জাতি এবং তার যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন।
আল-হুতি বলেছেন: যখন সমস্যাটি ফিলিস্তিনি জাতির সাথে সম্পর্কিত, তখন মানবাধিকার এবং মানব স্বাধীনতার সমস্ত বিষয় যা পশ্চিমা দেশগুলি দাবি করে তা মূল্যহীন এবং অবৈধ। পশ্চিমা অবিশ্বাসী দেশগুলো ইহুদিবাদী শত্রুকে বিমান বোমা হামলা ও সরাসরি গুলি করে ফিলিস্তিনি নারী, শিশু ও বন্দীদের হত্যা করার অনুমতি দিয়েছে। পশ্চিমা অবিশ্বাসী দেশগুলো ইহুদিবাদী শাসককে ফিলিস্তিনিদের জমি, অধিকার ও স্বাধীনতা বাজেয়াপ্ত করাসহ সব ধরনের অপরাধ করার অনুমতি দিয়েছে।
আব্দুল মালেক আল হুতি ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসসহ কয়েকটি প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা যে দুঃসাহসিক ও আকস্মিক অভিযান চালিয়েছে তাকে ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছেন।
তিনি বলেছেন ফিলিস্তিনি যোদ্ধাদের এই অভিযানে সমীকরণ বদলে গেছে এবং দখলদার ইসরাইল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের রাজধানীর সানা থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
আব্দুল মালেক আল-হুথি আরো বলেন, গত কয়েক দশক ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার ইসরাইল যে অব্যাহতভাবে হত্যাযজ্ঞ ও দমনপীড়ন চালিয়েছে তার বৈধ জবাব দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। গত শনিবার সকাল সাতটার দিক থেকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা শুরু করে এবং ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরাইলের ভেতরে হামাসের অভিযান এখনো চলছে এবং এ পর্যন্ত সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী মিলে ১২০০'র বেশি ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া বহু ইসরাইলি আহত হয়েছে যাদের মধ্যে কয়েকশো গুরুতর। হামাসের এই অভিযানকে হুথি আন্দোলনের নেতা ঐতিহাসিক ও নজিরবিহীন বিজয় বলে উল্লেখ করেন না।