তেহরান (ইকনা): ইসলামের ইতিহাস অনুযায়ী, ইব্রাহীমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ওরফে ইস্মাইল এর বংশধরগণ বনী-ইসরায়েল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম এর বংশধরদের একটি শাখা। ইয়াকুবের বারো পুত্রের নামে বনী-ইসরায়েলের বারোটি গোষ্ঠির জন্ম হয়, যার মধ্যে ইয়াহুদা‘র ছেলেমেয়েরা যারা যুডিয়া প্রদেশের কেনানে বসবাস করতো, এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে।