
আস - সালামু আলাইকা ইয়া আলী ইবনা মুহাম্মাদ আল - হাদী
( হে আলী ইবনে মুহাম্মাদ ! আপনার ওপর সালাম )
আজ ৩ রজব মহানবীর (সা) মাসূম আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের দশম মাসূম ইমাম হযরত আলী ইবনে মুহাম্মাদ আন - নাক্বী আল - হাদীর ( আ ) শাহাদাত উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শোক ও তাসলিয়াত ।
ইমাম হাদী ( আ ) ২১২ হিজরীর ২ রজব জন্মগ্রহণ এবং ২৫৪ হিজরীর ৩ রজব ইরাকের সামাররা নগরীতে ত্রয়োদশ আব্বাসীয় খলিফা মু'তাযযের শাসনামলে যে বিষ তাকে খাওয়ানো হয়েছিল সে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন । তাঁর পবিত্র জানাযা সামাররায় তাঁর বাসভবনে দাফন করা হয় । তাঁর পুত্র মহানবীর ( সা ) মাসূম আহলুল বাইতের (আ) বারো মাসূম ইমামের একাদশ মাসূম ইমাম হযরত হাসান আল - আস্কারী ইমাম হাদীর (আ) জানাযার নামায পড়েন এবং তাঁকে কবরে সমাহিত করেন ।
ইমাম হাদীর (আ) একটি বাণী
ইমাম হাদী ( আ ) বলেছেন :
অন্যদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ , হাসিঠাট্টা, মস্করা ও রসালো উক্তি করা বোকা - আহমকদের বিনোদন ও জাহেল ( অজ্ঞ ) দের কাজ ।
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান,