IQNA

কেন ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত জেলেনস্কির ?

14:42 - February 02, 2024
সংবাদ: 3475044
ইকনা: মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র ) , যুরা (যুক্তরাজ্য) ও পশ্চিমা দেশগুলোর এত সামরিক আর্থিক সাহায্য, সহযোগিতা ও সহায়তা পেয়েও ইসরাইল যুদ্ধে সফল ও বিজয়ী হতে পারেনি এবং পারছে না !!! গতকাল ১-২-২০২৪ ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তীনী যোদ্ধাদের প্রবল পরাক্রম প্রতিরোধের মুখে প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে উত্তর ও উত্তর পশ্চিম গাযা এবং দক্ষিণ গাযার খান ইউনুস শহরের পূব দিক হতে পশ্চদাপসরণ ( retreat ) করতে বাধ্য হয়েছে !! 

ইত্তেফাক অনলাইন ডেস্কে ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২ প্রকাশিত হয়েছে "ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত জেলেনস্কির"
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বেশ কিছুদিন ধরেই সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির সঙ্গে দ্বন্দ্ব চলছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। পিছু হটার দায়ে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। - ইত্তেফাক 
*"**"
উপরিউক্ত খবর সংক্রান্ত মন্তব্য :
গাযা - ইসরাইল যুদ্ধের নেতিবাচক প্রভাব ইউক্রেনের ওপর !!!
লক্ষ্যণীয় যে , যুদ্ধে ইউক্রেন বাহিনীর পিছু হটার অর্থ হচ্ছে যে যুদ্ধে ইউক্রেনের অবস্থা ভালো নেই এবং রাশিয়া এ যুদ্ধে ভালো ও সুবিধা জনক অবস্থায় আছে যে কারণে ঐ ভাঁড়টা ( যেলেনস্কি ) ইউক্রেনী সেনাপ্রধানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনী প্রেসিডেন্টের সাথে দেশটির সেনা প্রধানের মতবিরোধ ও দ্বন্দ্ব ইউক্রেনী বাহিনীর মধ্যে বিশৃংখলা সৃষ্টি করেছে।
 আর সম্ভবত : গাযা - ইসরাইল যুদ্ধের কারণে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) ও পশ্চিম ইউরোপীয় দেশগুলো ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে বিধায় ইউক্রেনকে ঠিক মত অস্ত্র ও গোলাবারুদ দিতে পারছে না যার দরুন গোলাবারুদহীন  ইউক্রেনী সেনাবাহিনী রণাঙ্গনে রাশিয়ার হামলায় টিকে থাকতে না পেরে পিছু হটতে বাধ্য হচ্ছে !!!
আর মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র ) , যুরা (যুক্তরাজ্য) ও পশ্চিমা দেশগুলোর এত সামরিক আর্থিক সাহায্য, সহযোগিতা ও সহায়তা পেয়েও ইসরাইল যুদ্ধে সফল ও বিজয়ী হতে পারেনি এবং পারছে না !!! গতকাল ১-২-২০২৪ ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তীনী যোদ্ধাদের প্রবল পরাক্রম প্রতিরোধের মুখে প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে উত্তর ও উত্তর পশ্চিম গাযা এবং দক্ষিণ গাযার খান ইউনুস শহরের পূব দিক হতে পশ্চদাপসরণ ( retreat ) করতে বাধ্য হয়েছে !! স্মর্তব্য যে , ১৯৬৭ সালের ৬ দিনের আরব ইসরাইল যুদ্ধে ইসরাইলী সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টায় মিসর শাসিত গাযা ভূখণ্ড শক্তিশালী মিসরীয় সেনাবাহিনীর হাত থেকে দখল করে নিয়েছিল। অথচ সেই ইসরাইল প্রায় ৪ মাস কাল ধরে জলে স্থলে অন্তরিক্ষে সর্বাত্মক হামলা , আগ্রাসন , গণহত্যা , প্রজন্ম হত্যা ও সার্বিক অবকাঠামো ধ্বংস করা সহ সব ধরনের যুদ্ধাপরাধ করেও প্রায় ৩৬০ বর্গ কিলোমিটারের সেই ছোট্ট গাযা ভূখণ্ড এখন পর্যন্ত দখল করতে পারে নি , পারছে না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে দখল করতেও পারবে না !!! মযলূম অথচ ঈমানী শক্তিতে ভরপুর ও বলীয়ান গাযাবাসীরা অতুলনীয় ধৈর্য , সবর ও শৌর্য - বীর্যের সাথে প্রতিরোধ যুদ্ধ , জিহাদ ও সংগ্রাম অব্যাহত রেখেছে এবং তারা শুধু মুসলিম বিশ্বের  মুখ উজ্জ্বল করছেন না বরং মুসলিম উম্মাহ ও ইসলামী বিশ্বেরও ক্ষমতায়ন করছেন । আর এটাই হচ্ছে সত্যিকার ইসলামী জিহাদ এবং এ ভাবে প্রতিরোধের মনোবল ও সংস্কৃতি সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে গেলে মুসলিম উম্মাহ নি: সন্দেহে শক্তিশালী হবে এবং তখন কাশ্মীর , উইঘুর, আরাকান, পাত্তানী ও মিন্ডানাও এর মতো মুসলিম উম্মাহর সমস্যা সমূহ সমাধানের খুব ভালো সম্ভাবনা ও সুযোগ তৈরি হবে ।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha