ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরাইলবিরোধী বিক্ষোভের ভূয়সী প্রশংসা করেছেন। ফিলিস্তিনপন্থি এসব শিক্ষার্থীর উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, গাজার অসহায় মানুষের পক্ষ অবলম্বন করে আপনারা ইতিহাসের সঠিক পথে অবস্থান নিয়েছেন।