IQNA

প্যারিস অলিম্পিকে হিজাব নিষিদ্ধ; মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন + ভিডিও

15:54 - July 27, 2024
সংবাদ: 3475778
ইকনা: মানবাধিকার সংস্থা এবং ইউরোপীয় কর্মীরা প্যারিস অলিম্পিকে ফরাসি মহিলা ক্রীড়াবিদদের উপর হিজাব নিষেধাজ্ঞাকে লিঙ্গ সমতার ফ্রান্সের দাবির স্পষ্ট লঙ্ঘনের পাশাপাশি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।
ফরাসী মুসলিম দৌড়বিদ "সোনকাম্বা সিলা" জানিয়েছেন, হিজাব পরার কারণে তাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পার্স টুডে জানিয়েছে, ফরাসী অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপার্টিয়ান এর আগে বলেছিলেন যে সেদেশটির মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র মার্তা হুরতাদো গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এই ধরনের নিষেধাজ্ঞা সত্য নয় বলে জানিয়েছিলেন।
 
এদিকে, ফরাসী অলিম্পিক কমিটি দাবি করেছে যে তারা হিজাব নিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি সমাধান খুঁজছে। ২৬ বছর বয়সী এই দৌড়বিদ, যিনি অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন,উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লিখেছেন: মনে করুন আপনি আপনার দেশে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি উপস্থিত থাকার কোন অধিকার পাবেন না।
 
গত ১৬ জুলাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে ঘোষণা করে: হিজাবের উপর নিষেধাজ্ঞা "ফরাসি রাজনীতিতে দ্বৈত এবং বৈষম্যমূলক নীতি"র অস্তিত্ব থাকার প্রমাণ বহন করে।  বিবৃতিতে আরো বলা হয়েছে, হিজাবের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন।
 
বিবৃতিতে  আরো বলা হয়েছে যে, এই নিষেধাজ্ঞা ফরাসী কর্তৃপক্ষের "বৈষম্যমূলক আচরণ" এবং এ থেকে খেলা শুরুর প্রাক্কালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দুর্বলতাও প্রমাণিত হয়েছে।
 
ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়েছে ২৬ জুলাই শুক্রবার এবং ১১ আগস্ট পর্যন্ত তা চলবে। 
captcha