IQNA

ফুয়াদ শোকরের হত্যার প্রতিক্রিয়ায় অধিকৃত অঞ্চলে হিজবুল্লাহর ব্যাপক আক্রমণ

16:01 - August 26, 2024
সংবাদ: 3475937
ইকনা- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধমূলক অভিযানের প্রথম পর্যায়ে, তারা কয়েক ডজন কাতিউশা রকেট এবং ড্রোন নিক্ষেপ করে দখলকৃত অঞ্চলগুলিতে আক্রমণ করেছে।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের ওপর গতকাল (সোমবার) বড় ধরনের অভিযান চালানোর কারণে সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড।

লেবাননের হিজবুল্লাহ ফুয়াদ শোকরের হত্যার প্রতিক্রিয়ায় অধিকৃত অঞ্চলগুলিতে ৩২০টি কাতিউশা রকেট এবং ড্রোন নিক্ষেপ করে অভিযানের প্রথম পর্যায়ে ঘোষণা করেছে।

এই হামলার পর, হিজবুল্লাহ তার এক বিবৃতিতে ঘোষণা করেছে: , ইমাম হুসাইন (আ.) স্বাধীনকামী এবং আত্মত্যাগীদের ইমাম। এই ইমামের শাহাদাতের আরবাইন তথা চল্লিশার দিনে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বর্বর আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে বৈরুতের দক্ষিণ শহরতলীতে, যা ফুয়াদ শোকরের (রহ.) শাহাদাতের দিকে পরিচালিত করেছিল, এবং দেশের অনেক সম্মানিত লোক, ইসলামী প্রতিরোধের যোদ্ধারা শত্রুদের সাইট, ব্যারাক এবং লোহার গম্বুজ আক্রমণ করেছিল সেখানে বিপুল সংখ্যাক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানে হামাল করা হয়েছে সেটা মুলত ইহুদীবাদি ইসরাইলের একটি শক্তিশালি সামরিক ঘাটি।

গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকরকে ইসরাইলি বর্বর সেনারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ গতকাল (রোববার) ইসরাইলের উত্তরাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আগস্টের শুরুতে বলেছিলেন, ফুয়াদ শোকরের হত্যার পর ইসরাইলিদের বিরুদ্ধে লড়াই একটি "নতুন পর্যায়ে" প্রবেশ করেছে।

রোববার কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, হামাসের সশস্ত্র শাখা হিজবুল্লাহর অভিযানকে অভিনন্দন জানায় এবং লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের মহান আত্মত্যাগের প্রশংসা করে।

ওবাইদা বলেন, হিজবুল্লাহর অপারেশন আবারো নিশ্চিত করেছে যে, ৭ অক্টোবরের অপারেশন আল-আকসা স্টর্মের পর ইসরাইলের জন্য কৌশলগত বাস্তবতা পরিবর্তিত হয়ে গেছে। 

তিনি বলেন, প্রতিশোধ থেকে ইসরাইলের কোনো নিরাপত্তা নেই এবং ইহুদিবাদীদের যেকোনো জায়গা থেকে এবং যেকোনো ফ্রন্ট থেকে আঘাত করার ক্ষেত্রে কোনো সীমারেখা নেই।

 

https://iqna.ir/fa/news/4233451

captcha