IQNA

লেবাননের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে বিপ্লবের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বার্তা:

এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ বাহিনী

16:52 - September 28, 2024
সংবাদ: 3476096
এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ বাহিনী
ইকনা- লেবাননের সাম্প্রতিক ঘটনা-প্রবাহ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা ইমাম খামেনেয়ি গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। তাঁর এই বাণী এখানে তুলে ধরা হল:  বিসমিল্লাহির রাহমানির রাহিম। (পরম করুণাময় ও অসীম দাতা মহান আল্লাহর নামে শুরু করছি)

লেবাননের সাম্প্রতিক ঘটনা-প্রবাহ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা ইমাম খামেনেয়ি গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। তাঁর এই বাণী এখানে তুলে ধরা হল:  বিসমিল্লাহির রাহমানির রাহিম। (পরম করুণাময় ও অসীম দাতা মহান আল্লাহর নামে শুরু করছি)

লেবাননের প্রতিরক্ষাহীন বেসামরিক জনগণের ওপর হত্যাযজ্ঞ ইহুদিবাদী ইসরাইলের উন্মাদ কুকুরদের পাশবিক চরিত্রকে আবারও সবার কাছে স্পষ্ট করেছে।

অন্যদিকে এসব হত্যাযজ্ঞ বা গণহত্যা দখলদার ইহুদিবাদী শাসকদের সংকীর্ণ দৃষ্টি ও নির্বুদ্ধিতাপূর্ণ নীতিরও প্রমাণ তুলে ধরেছে। ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সন্ত্রাসী-ঘাতক চক্র গাজায় এক বছর ধরে অপরাধযজ্ঞে ভরপুর যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি এবং এটা বুঝতে সক্ষম হয়নি যে বেসামরিক নারী, শিশু ও জনগণের ওপর গণহত্যা চালিয়ে প্রতিরোধের সুদৃঢ় কাঠামোর ওপর কোনো প্রভাব ফেলা যায় না ও একে অকেজো করা যায় না।

তারা এখন ওই একই বোকামিপূর্ণ নীতি পরীক্ষা করছে লেবাননে। ইহুদিবাদী অপরাধীরা জেনে রাখুক তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দুর্ভেদ্য কাঠামোর ওপর বড় ধরনের কোনো আঘাত হানার মত শক্তিমান হওয়ার চেয়ে অনেক দুর্বল অবস্থায় রয়েছে। এ অঞ্চলের প্রতিরোধের সমস্ত শক্তি হিজবুল্লাহর পাশে রয়েছে ও এর পৃষ্ঠপোষকতা করছে। এ অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ-বাহিনীগুলো এবং এর অগ্রভাগে রয়েছে মাথা উঁচু করে দাঁড়ানো হিজবুল্লাহ। 

লেবাননের জনগণ এটা ভুলে যায়নি যে এক সময় দখলদার ইসরাইলি সেনারা বৈরুত অঞ্চলকেও তাদের বুট-জুতার তলায় রেখেছিল, আর এই হিজবুল্লাহই তাদের পা কেটে দিয়েছিল এবং লেবাননকে গৌরব ও মর্যাদায় মহামহিম করেছিল। আজও লেবানন মহান আল্লাহর শক্তি ও সহায়তায় আগ্রাসী, নাপাক বা খবিস ও কলঙ্কিত শত্রুকে অনুতপ্ত করবে।

নিজেদের সব শক্তি ও উপায়-উপকরণ নিয়ে লেবাননের গৌরবান্বিত হিজবুল্লাহ ও দেশটির জনগণের পাশে দাঁড়ানো এবং দখলদার, জালিম ও খবিস এই শাসকগোষ্ঠীর সঙ্গে সংঘাতে তাঁদেরকে সাহায্য করা  সব মুসলমানের জন্য অবশ্য-পালনীয় কর্তব্য বা ফরজ। 

মহান আল্লাহর সব সৎকর্মশীল বান্দাহ বা দাসদের প্রতি সালাম

সাইয়্যেদ আলী খামেনেয়ী 
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি  

 


সম্মানিত হুজুর, প্রতিরোধের প্রধান, ন্যায়পরায়ণ বান্দা, তাঁর প্রভুর সঙ্গে, তাঁর সন্তুষ্টিতে এবং শহীদের মর্যাদায়, বীরত্বপূর্ণ নেতা, প্রজ্ঞাসম্পন্ন, দূরদৃষ্টিসম্পন্ন এবং বিশ্বস্ত বিশ্বাসী হিসাবে অমর কারবালার শহীদদের কাফেলায় যোগ দিয়েছেন, এই পবিত্র ঈমানের পথে নবী ও শহীদ ইমামদের পদাঙ্ক অনুসরণ করে। হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ প্রায় ত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন, যখন তিনি ইসলামি প্রতিরোধের শহীদদের নেতা হয়ে ১৯৯২ সালে শুরু করে লেবাননের স্বাধীনতার পথে এবং ২০০০ সাল পর্যন্ত বিজয়ী হয়েছিলেন, এমনকি ২০০৬ সালের ঐশ্বরিক, স্থায়ী বিজয় পর্যন্ত এবং সম্মান ও মুক্তির সব যুদ্ধ পর্যন্ত, ফিলিস্তিন, গাজা এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে যুদ্ধে যোগদান করেছেন।

আমরা যুগের মালিক (আল্লাহ তাঁর প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন), মুসলমানদের অভিভাবক, ইমাম সাইয়্যেদ আলী খামেনেয়ী, মহান ধর্মীয় নেতা, মুজাহিদ, বিশ্বাসী, প্রতিরোধের জাতি, আমাদের ধৈর্যশীল ও মুজাহিদ লেবানিজ জনগণ, পুরো ইসলামি জাতি, বিশ্বের সব স্বাধীন ও নিপীড়িতদের এবং তাঁর সম্মানিত ও ধৈর্যশীল পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ রেদওয়ানকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাঁকে সর্বোচ্চ ঐশ্বরিক সম্মান, ইমাম হোসেইন (আ.)-এর অর্ডার প্রদান করুন, তাঁর সবচেয়ে মূল্যবান আকাঙ্ক্ষা পূরণে এবং ঈমান ও বিশুদ্ধ বিশ্বাসের সর্বোচ্চ স্তরে শহীদ হিসাবে জেরুজালেম ও ফিলিস্তিনের পথে। আমরা তাঁর সহযোদ্ধাদের শোক জানাচ্ছি যারা তাঁর পবিত্র ও পবিত্র যাত্রায় যোগ দিয়েছিলেন দক্ষিণাঞ্চলীয় উপশহরের বিশ্বাসঘাতক জায়নিস্ট হামলার পর।

হিজবুল্লাহর নেতৃত্ব আমাদের যাত্রায় সবচেয়ে উচ্চ, পবিত্র ও মূল্যবান শহীদকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা গাজার ও ফিলিস্তিনের সমর্থনে, শত্রুর বিরুদ্ধে এবং লেবাননের দৃঢ় ও সম্মানিত জনগণের প্রতিরক্ষায় আমাদের জিহাদ চালিয়ে যাব।

এবং সম্মানিত মুজাহিদীন ও ইসলামি প্রতিরোধের বিজয়ী ও বীরত্বপূর্ণ বীরদের কাছে, আপনারা প্রিয় শহীদের আমানত, এবং আপনারা তাঁর ভাই যারা তাঁর অভেদ্য ঢাল এবং বীরত্বের মুকুট রত্ন ছিলেন। আমাদের নেতা, তাঁর সম্মানিত মহিমা, এখনও আমাদের মধ্যে আছেন তাঁর চিন্তা, আত্মা, পথ ও পবিত্র দৃষ্টিভঙ্গিতে, এবং আপনারা প্রতিরোধ ও ত্যাগে বিজয়ের জন্য লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

captcha