
ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর বরাত দিয়ে দখলদারদের গণমাধ্যম দাবি করেছে, দুই সপ্তাহ আগে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে এক বিমান হামলায় সাফিউদ্দিন শহীদ হন।
মঙ্গলবার রাতে এক আনুষ্ঠানিক ঘোষণায় ইহুদিবাদী বাহিনী দাবি করেছে, সাইয়্যদ সাফিউদ্দিনের ওপর হামলা সফল হয়েছে। খবরে দাবি করা হয়েছে, হামলার সময় সাফিউদ্দিনের সঙ্গে হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান আলী হুসেইন হাজিমেহ’সহ সংগঠনের গোয়েন্দা ইউনিটের অন্তত ২৫ সদস্য উপস্থিত ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ শেখ সাফিউদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এবং দাবি করেছেন: এটি এখন নিশ্চিত করা যেতে পারে যে প্রায় তিন সপ্তাহ আগে সংঘটিত একটি হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন এবং এই দলের গোয়েন্দা সদর দফতরের কমান্ডার হোসেন আলী হাজিমেহ হিজবুল্লাহর অন্যান্য কমান্ডারদের সাথে নিহত হন।
তিনি আরও দাবি করেছেন: বৈরুতের দাহিয়া এলাকায় ভূগর্ভস্থ হিজবুল্লাহর প্রধান সদর দপ্তরে ইসরাইলি বিমানবাহিনীর যুদ্ধবিমান হামলা চালায়। অন্যান্য ব্যক্তিবর্গ যেমন বিমান গোয়েন্দা সংগ্রহের প্রধান বিলাল সায়েব আয়াশ এবং সিরিয়ায় হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের প্রধান মাহমুদ মোহাম্মদ শাহিনও এই সদর দফতরে উপস্থিত ছিলেন।
দখলদার সরকারের সেনাবাহিনীর দাবি, সাইয়্যেদ হিশাম সাফিউদ্দিন সম্পর্কে গুজবের জবাবে হিজবুল্লাহর জনসংযোগ 13 অক্টোবর একটি বিবৃতি জারি করে।
এ খবর দিতে গিয়ে সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেল দাবি করেছে, মঙ্গলবার বিকেলে লেবাননের দক্ষিণ শহরতলী আদ-দাহিয়া এলাকার ধ্বংসস্তূপের নীচ থেকে সাফিউদ্দিন এবং আরো ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে লেবাননের কোনো কোনো গণমাধ্যমও এমন দাবি করা সত্ত্বেও এখনও হিজবুল্লাহ খবরটির সত্যতা নিশ্চিত করেনি। 4243883#