IQNA

গত দুই দিনে অর্ধশতাধিক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছেন

21:36 - November 03, 2024
সংবাদ: 3476300
ইকনা- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু নিহত হয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
গত ৪৮ ঘণ্টায় উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। দেশটির এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক এ প্রতিষ্ঠান।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৯২ জন।
 
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। এ আহত হয়েছেন আরও ১৬৯ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট দুই হাজার ৮৬৮ জন নিহত হয়েছেন।
 
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।
 
জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।
 
সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। 4246122#
captcha