IQNA

নেদারল্যান্ডসে মসজিদ বন্ধের আইনের অনুমোদন

11:53 - November 23, 2024
সংবাদ: 3476401
ইকনা- ডাচ পার্লামেন্ট একটি আইন অনুমোদন করেছে যা মসজিদ বন্ধ করার অনুমতি দিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে, তারা ইহুদিবাদী শাসনের ধ্বংসের জন্য প্রার্থনা করে।

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে "যুদ্ধাপরাধী" হিসাবে গ্রেপ্তার করার আদেশ জারি করলেও, নেদারল্যান্ডসের প্রতিনিধি পরিষদ মসজিদগুলি বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। এর মূল কারণ হচ্ছে, এই মসজিদগুলোতে ইহুদি ও ইহুদিবাদী শাসকদের ধ্বংসের প্রচার করা হয়। অথচ বিশ্বের বেশিরভাগ মসজিদে এটি একটি স্বাভাবিক বিষয়।
নেদারল্যান্ডের প্রতিনিধি পরিষদও ইহুদি বিরোধীদের কঠোর শাস্তির জন্য একটি খসড়া আইন প্রণয়নের প্রস্তাব অনুমোদন করেছে এবং ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতায় ইহুদিবাদী শাসকের ক্লাব ও জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ রোধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
ডাচ সংবাদপত্র "ডি টেলিগ্রাফ" অনুসারে, নেদারল্যান্ডসের প্রতিনিধি পরিষদ প্রকাশ করেছে যে এসকল মসজিদ থেকে ইসরাইলকে ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে এবং এজন্য মসজিদগুলি বন্ধ করার প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া হয়েছে। 
এই মাসের শুরুতে আমস্টারডামে ইসরাইলিদের উপর হামলার পরিপ্রেক্ষিতে ডাচ কর্মকর্তা এবং আইন প্রণেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কের সময় ডাচ সংসদের বৈঠকটি হয়েছিল।
ইহুদিবাদী শাসনের ধ্বংসের জন্য প্রার্থনাকারী মসজিদ ও প্রতিষ্ঠান বন্ধ করার বিলটি সমর্থনে ৯১ এবং বিপক্ষে ৫৮ ভোটে অনুমোদিত হয়।
গির্ট ওয়াইল্ডার্স, ক্যারোলিন ভ্যান ডের প্লাস এবং ক্লডিয়া ভ্যান জান্টেন রেজোলিউশনের খসড়া তৈরি করেছেন। এই খসড়ায় উল্লেখ রয়েছে: ইহুদি-বিদ্বেষের উত্থানের আলোকে এবং ইহুদি-বিদ্বেষের প্ররোচনা যা ইহুদিদের নিপীড়নের দিকে পরিচালিত করেছে, প্রস্তাবটি সরকারকে মসজিদ এবং সালাফিস্ট প্রতিষ্ঠানগুলি বন্ধ করার আহ্বান জানিয়েছে যা ইহুদি ও ইসরাইলের ধ্বংসের ধারণা প্রচার করে।
ভ্যান ডের প্লাস এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন: এই কাজের মাধ্যমে, আমরা ইহুদি বিরোধীতার বিরুদ্ধে লড়াই এবং ইহুদি সম্প্রদায়ের সুরক্ষায় একটি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করি।
গির্ট ওয়াইল্ডার্স সংসদের ভোটকে "ঐতিহাসিক" ভোট হিসাবে বর্ণনা করেছেন এবং ডাচ মসজিদে সহিংসতা ও ঘৃণার প্রচারের দাবি করে প্রস্তাবের আরেক প্রতিনিধি ভ্যান জ্যান্টেন বলেছেন: আমরা অত্যন্ত খুশি যে আমাদের ঘৃণা প্রচার করে এবং সহিংসতা উস্কে দেয় এমন মসজিদ বন্ধ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। 4249795#

captcha