IQNA

জর্ডানে ইসরাইলি দূতাবাসে গুলি + ভিডিও

10:25 - November 24, 2024
সংবাদ: 3476409
ইকনা- ইহুদিবাদী শাসকের মিডিয়া রবিবার সকালে ঘোষণা করেছে যে জর্ডানে ইসরাইলি দূতাবাসে গুলি করা হয়েছে এবং পুলিশ দূতাবাসের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।

জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি ছুড়েছে এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে ওই বন্দুকদারির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো।

আজ রোববার (২৪ নভেম্বর) জর্ডানের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গাজা এক বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে প্রতিদিন মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে। এরইমধ্যে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৪ হাজারের মতো। এরইমধ্যে গত সেপ্টেম্বর থেকে ইসরাইলের অব্যাহত হামলা চলছে লেবাননেও। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এর আগে পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে।দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া এলাকায় ছুটে যায়, যেখানে ইসরাইলি দূতাবাস অবস্থিত।


এলাকাটি ইসরাইলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। গাজা যুদ্ধে ইসরাইল-বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চলে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে সাম্প্রতিক সময়।  তবে গুলির ঘটনা এবারই প্রথম।

গাজা যুদ্ধের শুরু থেকেই ইহুদিবাদী দূতাবাসের কর্মীরা জর্ডান ত্যাগ করে। গাজার বিরুদ্ধে যুদ্ধের পর এবং এই শাসকের দূতাবাসের সামনে বিক্ষোভ করার ভয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

যে এলাকায় ইহুদিবাদী শাসকদের দূতাবাস রয়েছে, সেখানে সবসময়ই বিভিন্ন অনুষ্ঠানে জমকালো বিক্ষোভের দৃশ্য পরিলক্ষিত হয়েছে। 4250085#

captcha