IQNA

জাতিসংঘে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন

0:01 - December 19, 2024
সংবাদ: 3476558
ইকনা- মঙ্গলবার সন্ধ্যায়, ১৭ই ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই প্রস্তাবটি পক্ষে ১৭২ ভোটে হয়েছে এবং শুধুমাত্র ইহুদিবাদী সরকার, আমেরিকা, মাইক্রোনেশিয়া, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, পাপুয়া নিউ গিনি এবং নাউরু এর বিপক্ষে ভোট দেয় এবং এছাড়াও ৮টি দেশ ইকুয়েডর, লাইবেরিয়া, টোগা, টোঙ্গা, পানামা, পালাউ, টুভালু এবং কিরিবাতি এই রেজুলেশন থেকে বিরত ছিল। 
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি জারি করেছে এবং এটিকে ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অবিসংবাদিত অধিকার এবং জাতিসংঘের সনদে একটি মৌলিক নীতির নিশ্চিতকরণ বলে মনে করেছে।
এই বিবৃতিতে বলা হয়েছে: এই রেজুলেশনটি ফিলিস্তিনি ভূমির অবৈধ দখলের অবসানের প্রয়োজনীয়তার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক জারি করা পরামর্শমূলক মতামতকে এর পাঠ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছে।
এই সিদ্ধান্তটি ১৯শে জুলাই, ২০২৪-এ আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের পরে নেওয়া হয়েছিল, যা ঘোষণা করেছিল যে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের উপস্থিতি অবৈধ এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে।
এছাড়াও, ১১ই ডিসেম্বর, ২০২৪-এ, সাধারণ পরিষদ আরও দুটি রেজুলেশন গৃহীত হয়েছিল, যার মধ্যে গাজায় হামলা অবিলম্বে এবং নিঃশর্ত থামানোর অনুরোধ, বন্দি বিনিময় এবং ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA)-এর জন্য সমর্থন অন্তর্ভুক্ত ছিল। 4254869#

 

 

captcha