
امیرالمؤمنین عـلــي عليهالسلام : أجدَرُ الأشياءِ بصِدْقِ الإيمانِ: الرِّضا و التَّسليمُ.
ইমাম আমীরুল মু'মিনীন আলী ( আ ): সত্যিকার ঈমানের সবচেয়ে উপযোগী বিষয় হচ্ছে সন্তুষ্টি ও ( মহান আল্লাহর ফয়সালার প্রতি ) আত্মসমর্পণ।
গুরারুল হিকাম , হাদীস নং ৩২৪৭
پيامبر خـدا صلى الله عليه و آله : السُّوقُ دارُ سَهْوٍ و غَفلَةٍ، فَمَن سَبَّحَ فيها تَسبِيحَةً كَتَبَ اللّهُ لَهُ بها ألفَ ألفِ حَسَنةٍ.
মহানবী ( সা ): বাজার হচ্ছে ( মহান আল্লাহর স্মরণ থেকে ) বেখবর ও গাফেল অর্থাৎ উদাসীন ও অমনোযোগী থাকার স্থান ; অতএব যে ব্যক্তি সেখানে মহান আল্লাহর তাসবীহ পাঠ করবে মহান আল্লাহ তার জন্য ১০০০০০০ ( দশ লক্ষ ) সওয়াব ( পূণ্য ) লিখে দিবেন।
সূত্র : কানযুল 'উম্মাল, হাদীস নং ৯৩৩০
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান