
রোজ হাশরে আল্লাহ রাব্বুল আলামীন যখন ঘোষণা করবেন যে, আমার কাছে যাদের অধিকার রয়েছে তারা উঠে দাঁড়িয়ে যাক।
সকলেই তখন আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে।
তখন আল্লাহ রাব্বুল আলামীন বর্ণনা করবেন:
যে ব্যক্তিরা তর্ক ও ঝগড়া করার সময় আপোষ ও শান্তির জন্য (প্রতিপক্ষকে) ক্ষমা করেছে, আমার কাছে তাদের অধিকার রয়েছে।
পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে:
فَمَنْ عَفا وَ أَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لا يُحِبُّ الظَّالِمينَ
অনুবাদ: যারা ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন না।
[সূরা শূরা, আয়াত: ৪০]
আল্লাহ বলেছেন যে, তোমার পুরস্কার আমার কাছে রয়েছে।
মানুষ অতি নিকৃষ্ট তখনই হতে পারে যখন এই পদ ও পদক ছেড়ে দিয়ে বলে:
*"না, আমি ক্ষমা করবো না, আমি চাই (বদলা নিতে) যাতে মন শান্ত হয় !!