
মরহুম নদের তলেবযদেহ উর্দুবাদী প্রযোজিত ইরানে নির্মিত বেশারতে মুনজী ( ত্রাণকর্তা হযরত মুহাম্মদের (সা.) আগমন ও আবির্ভাবের সুসংবাদ দাতা হযরত ঈসা মসীহ ইবনে মারিয়াম (আ.) টিভি সিরিয়ালের আকর্ষণীয় চিত্তাকর্ষক সমাপনী যন্ত্রসংগীত যা ইরানী আর্মেনিয়ান সংগীতজ্ঞ ও সংগীত রচয়িতা ( মিউজিক কম্পোজার ) লোরিস চাকনারিয়ানের অনবদ্য সৃষ্টি। এই ইরানী টিভি সিরিয়াল খ্রীষ্টান ল্যাটিন আমেরিকার অনেক দেশ ও অর্থডক্স খ্রীষ্টানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। হযরত ঈসা ( আ ) - এর ভূমিকায় অভিনয় করেন সাইয়েদ আহমাদ সুলাইমন নিয়া । হযরত ঈসা ( আ ) শেষ পরিণতির দুটো ভার্সন : ইসলামী এবং রোমান - অর্থডক্স ভার্সন উভয়টাই দেখানো হয়েছে এই টিভি সিরিয়ালে ।