IQNA

আনসারুল্লাহ কর্মকর্তা:

আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ'র প্রতিক্রিয়া

21:18 - January 23, 2025
সংবাদ: 3476747
ইকনা- ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপ-প্রধান জোর দিয়ে বলেছেন যে তথাকথিত "সন্ত্রাস" তালিকায় এই আন্দোলনের নাম রাখার নীতি ব্যর্থ হবে।
আজ (বৃহস্পতিবার) সকালে হোয়াইট হাউজের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।
 
ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন: আমেরিকানরা সমুদ্রে আমাদের মোকাবেলা করতে যেভাবে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে, তেমনিভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও ব্যর্থ হবে।
 
তিনি আরও বলেন: আমেরিকা যদি আমাদেরকে বন্ধুর তালিকায় রাখত, সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং উস্কানিমূলক।
 
নাসরুদ্দিন আমের আরও বলেন: এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার প্রতি সমর্থনের জন্য ইয়েমেনি জনগণকে লক্ষ্যবস্তু করেছে। এটি আমাদের জনগণের জন্য গর্ব ও সম্মানের।
 
আনসারুল্লাহর মিডিয়া সংস্থার এই কর্মকর্তা আরও বলেন: আমেরিকায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের কোনও বিনিয়োগ নেই, কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও কোম্পানি নেই এবং এই আন্দোলনের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণও করেন না।
 
ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার ডেপুটি আমেরিকান সরকারের এই পদক্ষেপের মূল কারণ সম্পর্কে বলেছেন: এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা গাজাকে সমর্থন করার জন্য ইয়েমেনের জনগণকে টার্গেট করেছে এবং এটি আমাদের জনগণের জন্য একটি বড় সম্মান এবং তাদের সংগ্রামের একটি অংশ।
captcha