
হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) হল ব্রাসেলস-ভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবীদের একটি সংগঠন যারা গাজায় চলমান গণহত্যার বিচার চাইছে। পার্স টুডে অনুসারে, ফাউন্ডেশনটির নামকরণ করা হয়েছে "হিন্দ রজব" নামে একজন ফিলিস্তিনি শিশু যিনি ২০২৩ সালের জানুয়ারিতে গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছিলেন।
এই প্রতিষ্ঠানটি মহান '৩০ মার্চ' আন্দোলনের সাথে যুক্ত এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি দখলদারদের মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার চায়। সংস্থাটি গাজা যুদ্ধে অংশগ্রহণকারী ১,০০০ জনেরও বেশি দ্বৈত-নাগরিকত্বের অধিকারী ইসরাইলি সৈন্যের তথ্য সংগ্রহ করেছে এবং বেশ কয়েকটি দেশে তাদের গ্রেপ্তারের জন্য আবেদন করেছে। ফাউন্ডেশনটি এখন পর্যন্ত কমপক্ষে আটটি দেশে ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে ৩০টিরও বেশি অভিযোগ দায়ের করেছে।
'হিন্দ রজব" ফাউন্ডেশন তার সর্বশেষ পদক্ষেপে স্পেনের বার্সেলোনায় থাকা একজন ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভিস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর আগে, "হিন্দ রজব" লিগ্যাল ফাউন্ডেশন "ঘাসান আলিয়ান" কে গ্রেপ্তারের জন্য একটি অনুরোধ পত্র জমা দিয়েছিল যিনি ইসরাইলি দখলদার সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং গোপনে ইতালিতে উপস্থিত ছিলেন।
"হিন্দ রজব" ফাউন্ডেশন ইসরায়েলি সৈনিক বোয়াজ বেন ডেভিডের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলি সরকারের যুদ্ধের সময় তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে যা সুইডিশ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে যে মঙ্গলবার মেক্সিকোতে দুই ইসরাইলি সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একজন ব্রাজিলিয়ান বিচারক যুদ্ধাপরাধের অভিযোগে একজন ইহুদিবাদী সৈনিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন যার ফলে সৈনিককে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
"হিন্দ রজব" ফাউন্ডেশন গাজায় তাদের অপরাধের প্রকাশিত চিত্রের ভিত্তিতে ইহুদিবাদী সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা করছে। এখন, "হিন্দ রজব" ফাউন্ডেশন শত শত ইহুদিবাদী সৈন্যের একটি তালিকা তৈরি করেছে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং যাদের মূল দেশ রোম সংবিধিতে স্বাক্ষরকারী। গাজায় ঘরবাড়ি ধ্বংস এবং জনগণের সম্পত্তি চুরির ভিডিও এবং ছবি যা এই সৈন্যরা শাসকগোষ্ঠীর প্রচারণা ইউনিটের নির্দেশে ভয় দেখানোর জন্য প্রকাশ করেছিল তা তাদের আইনি বিচারের প্রধান সংরক্ষণাগার হয়ে উঠেছে।
এই নতুন সমস্যা মোকাবেলা করার জন্য ইসরাইলি সেনাবাহিনী ইহুদিবাদী সামরিক বাহিনীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে ছবি মুছে ফেলার নির্দেশ জারি করেছে এবং এই ভার্চুয়াল অ্যাকাউন্টগুলোতে সেনাবাহিনীতে সদস্যপদ উল্লেখ করা থেকে বিরত থাকতে বলেছে।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলিতে যেমন ইউরোপীয় ইউনিয়ন, ভারত, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাপান,দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকায় অপ্রয়োজনীয় ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে এবং দূতাবাসগুলোকে আদেশ দিয়েছে যদি সৈন্যকরা এই পরিস্থিতির মুখোমুখি হন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যেন সেব দেশ থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করা হয়। পার্সটুডে