
অর্থাৎ নুবুওয়ত ঘোষণা দিবস এবং ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে মীরাস-ই মুহাম্মাদী [হযরত মুহাম্মাদের (সা.) ঐতিহ্য ইসলাম] - এ সংগীতের বঙ্গানুবাদ।
বিপ্লবী সংগীতের শিরোনাম: মী র সে মোহাম্মদী(অর্থাৎ হযরত মুহাম্মদের সা.ঐতিহ্য ইসলাম)
কবি:হামীদ সাবযেভরী
পরিবেশনায়: কোরাস গোষ্ঠী
পরিবেশনার ধরন: অর্কেস্ট্রাল সঙ্গীত
নাসরুম মিনাল্লাহ্ জভেদন্ নাক্বশে লা ভ এ তো
নাসরুম্ মিনাল্লাহ্ (মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও মদদ) তব ঝাণ্ডায় চির শোভিত নিশানা (চিহ্ন ও প্রতীক)
ইন্না ফাতাহনা যমেনে আর্জো বা ক্ব য়ে তো
তব অস্তিত্ব ও গৌরবের জামানত ইন্না ফাতাহনা ("নিশ্চয়ই আমরা বিজয় দান করেছি।"-এ আয়াত)
এই দ্বীনে এনসন সযে ইযাদী
মানুষ তৈরির খোদায়ী দ্বীন (ধর্ম) তুমি (হে ইসলাম)
দুরায্ থো হার্ যেশথী ও হার বাদী
তোমা হতে চির বিদূরিত সকল অকল্যাণ ও নোংরামি
মী র সে পোর্ আর্জে মোহাম্মাদী
নূরনবী মুহাম্মাদ মুস্তাফার (সা.) মহান ঐতিহ্য তুমি (হে ইসলাম!)
দার্ এশক্বো অ য দী সা র মাদী
প্রেম-ভালোবাসা ও মুক্তির অগ্রদূত তুমি (হে ইসলাম!)
সার্ময়েয়ে ওম্মিদে এনসনী
মানবজাতির আশার আলো তুমি (হে ইসলাম!)
ম র গে র মী চৃন্ দেলো জনী
মোদের জান-প্রাণের চেয়েও প্রিয় ও সম্মানিত তুমি (হে ইসলাম!)
এসলমে ম এই জভেদন্ খোরশীদে থবান্দেহ্
চির আলোকোজ্জ্বল রবি তুমি হে ইসলাম!
অঈনে ম এই মাক্তাবে তৌহিদে পয়ান্দেহ্
চিরন্তন তৌহীদী মতাদর্শ মোদের দ্বীনে ইসলাম
ঈমনে ম এই চেশমেয়ে জু শ নে যয়ান্দেহ্
চির প্রবহমান প্রাণোজ্জীবনী ঝর্ণা মোদের ঈমান
কোর'অনে ম এই রাহনা ম য়ে থ আবাদ্ যেন্দেহ্
চিরঞ্জীব পথপ্রদর্শক মোদের ধর্মগ্রন্থ আল-কুর'আন
চার্খে এ দ লাত্ র থো মেহ্ভারী
ন্যায় ও আদালতের (সুবিচার) অক্ষ তুমি (হে ইসলাম!)
মার্যে হাক্বীকাত্ র থো সাংগারী
সত্যের অতন্দ্র প্রহরী তুমি (হে ইসলাম!)
চেহরে সাঅদাত্ র যীভারী
সৌভাগ্যের রত্নালংকার তুমি (হে ইসলাম!)
শাহরে শাহাদাত র থো মে'বারী
শাহাদাতের অমৃত সুধা ধামে উত্তরণের সোপান তুমি (হে ইসলাম!)
মৌজ অফারীনী খাশ্মে থু ফ নী
উত্তাল তরঙ্গ সৃষ্টি কারী তুফানের ক্রোধ তুমি (হে ইসলাম!)
অ য দী ও হাক্ব্ র নেগাহ বনী
সত্য ও স্বাধীনতার রক্ষক তুমি (হে ইসলাম!)
দার্ মাক্তাবে এসলমে ম পার্ভার্দেহ শোদ সালমন্
ইসলামের সুমহান আদর্শের ওপর প্রতিপালিত হয়েছেন সালমান
আম্মরো বুযার্ যয়াদ্ ঈন্ মার্দফারীন দ ম ন্
বীরপুরুষ প্রতিপালনকারী ইসলামের ক্রোড়েই আম্মার ও আবূযার হয়েছেন বিকশিত ও উদীয়মান
নমে আলী রাখশাদ বে ত্বক্বে ঈন্ বোলান্দেইভন্
ইসলামের সুউচ্চ দ্বার-মণ্ডপের খিলানোপরি (প্রদীপের মতো) আলীর নাম সদা দীপ্তিমান
খুনে শাহীদন্ মি দাভাদ্ দারীন্ রাগো শার্ য়ন্
(মুসলিম উম্মাহর) ধমনী ও শিরায় শহীদানের শোনিত রুধির চিরপ্রবহমান
বশাদ্ রাহে পকন্ চু রহে ম
যখন পবিত্রাত্মাদের পথই মোদের পথ
পকীয়ে থা র ভাতাস্ত্ নে গ হে ম
তখন মোদের নয়ন (ও দৃষ্টিশক্তি) হোক প্রখর,সতেজ ও পবিত্রতাবর্ষী
লোৎফে খোদা বশাদ্ পা ন হে ম
হোক ঐশ্বরিক করুণা ও অনুগ্রহ মোদের চিরসহায় ও নিত্যসঙ্গী
পীরূযীয়ে ম খোদ্ গো ভ হে ম
মোদের বিজয় গৌরবই স্বয়ং মোদের (সত্য বিশ্বাসের) সাক্ষী
দুরীমায্ আফসূন্ হয়ে শেইথনী
শয়তানের সকল তন্ত্র মন্ত্র হতে মুক্ত মোরা
বার লোৎফে বি পয়নে ইয়ায্দনীম্
মহান স্রষ্টার অশেষ করুণা'পরি স্থিত মোরা
ম চৃন্ মোহাম্মাদ ক্বাহরামনী বোত্ শেকান্ দরীম্
মোদের আছে নূরনবী মুস্তাফার মতো প্রতিমা ধ্বংসকারী মহাবীর
হাম্ চূন্ আলী ন ম ভারী দোশ্মান্ ফেকান্ দরীম্
মোদের রয়েছে আলীর (আ.) মতো শত্রু নিধনকারী বিখ্যাত রণবীর
ম পার্চামে খুনীন বে দুশে মার্দোযান্ দরীম্
নরনারী নির্বিশেষে মোদের কাঁধে অর্পিত হয়েছে রক্তিম পতাকা
দাশতে শা হ দাত্ র বসী গোলগূন্ কাফান্ দরীম্
শাহাদাতের উপত্যকায় আছে মোদের সফেদ (সাদা) কাফন পরিহিত শহীদানের কাফেলা
নাসরুম মিনাল্লাহ জভেদন্ নাক্বশে লা ভ য়ে তো
নাসরুম মিনালাহ (মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও মদদ) তব ঝাণ্ডায় চির শোভিত নিশানা
ইন্না ফাতাহনা যমেনে আর্জো বা ক্ব য়ে তো
তব অস্তিত্ব ও গৌরবের জামানত ইন্না ফাতাহনা ("নিশ্চয়ই আমরা বিজয় দান করেছি।" - এ আয়াত)
অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান
২৭ রজব ১৪৪৬ হি.
ফার্সী সংগীতটি শোনার জন্য নীচে ক্লিক করুন:
https://player.iranseda.ir/music-player/?g=183136&w=4&VALID=TRUE