IQNA

ইহুদিবাদীদের স্বীকারোক্তি:

এক দশক ধরে সিনওয়ারের বিষয়ে অন্ধ ছিলাম; নিরাপত্তা ইস্যুতে ইসরাইলি দাবির অসারতা প্রমাণিত

23:33 - March 05, 2025
সংবাদ: 3476968
ইকনা- একজন ইহুদিবাদী বিশ্লেষক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এবং এই সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে তেল আবিবের অসহায়ত্ব স্বীকার করেছেন।

ইসরাইলি টিভি চ্যানেল ফোরটিনের সামরিক বিশ্লেষক নোয়াম আমির বলেছেন, এক দশক ধরে আমরা অন্ধের মতো ছিলাম, আর এই সময়টায় হামাস ইসরাইলি সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় পরাজয় নিশ্চিত করার ক্ষেত্র তৈরি করছিল। পার্সটুডে জানিয়েছে, এই ইসরাইলি বিশ্লেষকের মতে- ৭ অক্টোবরের আল আকসা তুফান অভিযান মোকাবেলায় ব্যর্থতা সম্পর্কে তাদের সামরিক বাহিনী যে তদন্ত চালিয়েছে, সেটার কিছু অংশ প্রকাশিত হয়েছে। তাতে যা কিছু উঠে এসেছে তা এই পরাজয়ের একটা ক্ষুদ্র অংশ মাত্র।

 হামাস ইসরাইলি ফ্রন্ট লাইনকে অচল করে দিতে পেরেছিল

হিব্রু সংবাদপত্র হারেৎজের সামরিক বিশেষজ্ঞ আমোস হারিয়েলের একটি বিশ্লেষণ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। তাতে তিনিও স্বীকার করেছেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ফিলিস্তিনি অভিযানের সামনে ইসরাইলি সেনাবাহিনী ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়। তিনি বলেন, সীমান্তে ইসরাইলি সেনাবাহিনী প্রস্তুত ছিল না, হামাস এই সুযোগকে কাজে লাগিয়েছে। তার মতে, ভোরের দিকে একযোগে আক্রমণ ইসরাইলি প্রতিরক্ষা ইউনিটগুলোর শক্তি-সামর্থ্যকে পঙ্গু করে দেয় এবং ইহুদি বসতি ও সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ ঠেকাতে গিয়ে দেখা যায় সেখানে পর্যাপ্ত জনশক্তি নেই।

ইসরাইলের দৃষ্টিতে হামাস ছিল একটি "ব্ল্যাক বক্স"

জর্ডানের সামরিক কৌশল বিষয়ক বিশ্লেষক ফায়েজ আল-দুওয়াইরি আল-আকসা তুফান অভিযানের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর তদন্তের ফলাফলের কথা উল্লেখ বলেন, ইসরাইলের দৃষ্টিতে হামাস ছিল একটি ব্ল্যাক বাক্সের মতো, যা সম্পর্কে তেল আবিব খুব কমই জানত। জর্ডানের এই বিশ্লেষক আরও বলেন, "৭ অক্টোবরের অভিযানের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পরিচালিত তদন্তে দেখা গেছে হামাস কৌশলগতভাবে নানা স্তরে দখলদার সেনাবাহিনীকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে, যা ইহুদিবাদী ইসরাইলের ব্যর্থতাই তুলে ধরে।"

নিরাপত্তা ক্ষেত্রে ইসরাইলি বক্তব্যগুলো অর্থহীন হয়ে পড়েছে

ইহুদিবাদী সংবাদপত্র মারিভের সামরিক বিশ্লেষক অ্যালন বেন-ডেভিড জোর দিয়ে বলেছেন, গাজার বিরুদ্ধে ১৫ মাসের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলো অর্থহীন হয়ে পড়েছে। তিনি আরও বলেছেন, "গবেষণায় দেখা গেছে আমাদের গোয়েন্দা বাহিনী এবং হামাসের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশাল ব্যবধান রয়েছে। হামাস কর্মকর্তাদের মধ্যে ৮০ শতাংশ কথোপকথন হয় কুরআনের আয়াতের উপর ভিত্তি করে। যারা এই আয়াতগুলো উপলব্ধি করতে পারে না তারা কথোপকথনগুলো বুঝতে পারবে না।"

পার্সটুডে

একজন ইহুদিবাদী বিশ্লেষক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এবং এই সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে তেল আবিবের অসহায়ত্ব স্বীকার করেছেন।

captcha