IQNA

আইআরজিসির নতুন জেট-ইঞ্জিনযুক্ত বোমারু ড্রোন Jas-313; ইউক্রেনে ব্রিটেনের দেয়া ক্ষেপণাস্ত্রগুলো ত্রুটিপূর্ণ

14:33 - March 08, 2025
সংবাদ: 3476987
ইকনা- ইরানে নতুন জেট-ইঞ্জিনযুক্ত গোয়েন্দা এবং বোমারু ড্রোন "জাস ৩১৩" বোমারু ড্রোন উন্মোচন করা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি ৩ মার্চ জেট ইঞ্জিন দিয়ে সজ্জিত নতুন জাস ৩১৩ ড্রোনের উন্মোচনের অনুষ্ঠানে বলেছেন যে এই ড্রোনটি  দীর্ঘ সময় নিয়ে উড্ডয়ন করতে সক্ষম, এটি আকাশপথে টহল পরিচালনা এবং শত্রু অঞ্চলে যুদ্ধ ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য একটি উপযুক্ত ব্যবস্থা। পার্সটুডে আরো জানিয়েছে, অ্যাডমিরাল তাংসিরি আরও বলেন: "আজ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এমন এক উচ্চ ক্ষমতায় পৌঁছেছে যা যেকোনো হুমকির উপযুক্ত ও কঠোর জবাব দিতে প্রস্তুত।"

ইউক্রেনকে ব্রিটেনের দেয়া ক্ষেপণাস্ত্রগুলো অকেজো হয়ে পড়েছে

আমেরিকা ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার পর, ব্রিটেন ইউক্রেনকে যে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়েছিল তা অকেজো হয়ে পড়েছে। স্টর্ম শ্যাডো হল একটি ব্রিটিশ, ফরাসি এবং আমেরিকান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র যা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় যুদ্ধের সময় ব্রিটেন ইউক্রেনের সেনাবাহিনীকে সরবরাহ করেছিল।

বিশ্বে সামরিক বিষয়ক অন্যান্য খবর:

• গত ২ মার্চ পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ ইউএসএস কার্ল ভিনসন, ইউএসএস প্রিন্সটন এবং ইউএসএস স্ট্রাট দক্ষিণ কোরিয়ার বন্দর বুসানে পৌঁছেছে।

• আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ার বৃদ্ধি পেয়েছে।

• সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন রোধের জন্য ট্রাম্প প্রশাসন দেশটির দক্ষিণ সীমান্তে অতিরিক্ত ৩,০০০ সেনা পাঠাচ্ছে।

• রাশিয়ার সয়ুজ সামরিক উপগ্রহটি গত ৩ মার্চ প্লেসেটস্ক মহাকাশ ঘাঁটি থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।

• নরওয়ের জাহাজে জ্বালানি সরবরাহকারী একটি বেসরকারি কোম্পানি গত ৩ মার্চ ঘোষণা করেছে যে তারা মার্কিন সামরিক জাহাজগুলোকে জ্বালানি সরবরাহ করবে না।

• ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান শুল্ক যুদ্ধের পর, মার্কিন প্রতিরক্ষা সচিব দাবি করেছেন যে তার দেশ চীনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। পার্সটুডে

captcha