IQNA

হামাস সহ ফিলিস্তিনীদের প্রতিরোধ আন্দোলন সক্রিয় রয়েছে এবং তাদের যুদ্ধ করার সক্ষমতা ও ক্ষমতা বহাল আছে 

23:48 - March 31, 2025
সংবাদ: 3477125
ইকনা- নেতৃত্বস্থানীয় ইসরাইলী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের খবর:আইডিএফ (ইসরাইলী সেনাবাহিনী) উত্তর গাযা থেকে নিক্ষিপ্ত (ছোড়া) দূর পাল্লার একটি রকেট নিশ্চিত করেছে।

নেতৃত্বস্থানীয় ইসরাইলী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের খবর:আইডিএফ (ইসরাইলী সেনাবাহিনী) উত্তর গাযা থেকে নিক্ষিপ্ত (ছোড়া) দূর পাল্লার একটি রকেট নিশ্চিত করেছে। কিন্তু এটা অস্পষ্ট যে ইসরাইলী সেনাবাহিনী কর্তৃক ঐ দূর পাল্লার রকেট কি প্রতিহত করা ও ঠেকানো হয়েছে কিনা । (এ ব্যাপারে তদন্ত ও অনুসন্ধান চলছে।)
এ খবর নিয়ে কিছু কথা:
এ খবরটা থেকে প্রমাণিত হয় যে হামাস সহ ফিলিস্তিনীদের প্রতিরোধ আন্দোলন সক্রিয় রয়েছে এবং তাদের যুদ্ধ করার সক্ষমতা ও ক্ষমতা বহাল আছে যা ইসরাইল সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে নি দীর্ঘ ১৫ মাস ধরে ভয়ংকর প্রলয়ঙ্করী আগ্রাসন, বোমাবর্ষণ, গণহত্যা, প্রজন্ম হত্যা এবং সব ধরনের যুদ্ধাপরাধ করে ও চালিয়েও । আর উত্তর গাযা থেকে ছোড়া দূর পাল্লার রকেটটা যে ইসরাইলী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম) প্রতিহত করতে পেরেছে কি না সে ব্যাপারে ইসরাইলী এ দৈনিকটি ( টাইমস অব ইসরাইল) নিশ্চিত নয় । তবে উত্তর গাযা থেকে এই দূর পাল্লার রকেট নিক্ষেপ যে খুবই গুরুত্বপূর্ণ তাই আর বলার অপেক্ষা রাখে না। ইসরাইল এই উত্তর গাযাকে সবচেয়ে আগে দখল করেছিল এবং দাবি করেছিল যে এ এলাকার অধিকাংশ টানেল নাকি ধ্বংস ও হামাসকে উচ্ছেদ করেছে। কিন্তু ময়দানী বাস্তবতা ও পরিস্থিতি বলছে ভিন্ন কথা। এ অঞ্চল থেকে হামাসের দূর পাল্লার রকেট প্রমাণ করে যে অত্র অঞ্চলে হামাস ও ফিলিস্তিনী লড়াকু গ্রুপ সমূহের তীব্র প্রতিরোধ যুদ্ধের ঠেলায় উক্ত অঞ্চলে ইসরাইল তার দখলদারিত্ব পাকাপোক্ত ও সুদৃঢ় করতে পারে নি। এটাই হচ্ছে গাযার রণাঙ্গনের প্রকৃত চিত্র।
আর এ প্রমাণিত হয় যে ইসরাইলী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' খুব একটা ভালো অবস্থায় নেই এবং এটার কার্যকারিতাও বহুলাংশে হ্রাস পেয়েছে। সব মিলিয়ে ইসরাইল খুব নাজুক পরিস্থিতি ও অবস্থার মধ্য দিয়েই জীবনের শেষ সময় অতিবাহিত করছে !!
     ইসরাইলী ও পশ্চিমা মিডিয়া বিভ্রান্তকর,ভুল ও অমূলক তথ্য ও সংবাদ খুব চমৎকার ভাবে উপস্থাপন করে এবং তিলকে তাল এবং তালকে তিল বানানোর ক্ষেত্রে এরা খুবই মাহির ( পটু ও সিদ্ধহস্ত)।
 ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha