IQNA

আফগানিস্তান, ইরান, ইউরোপ ট্রেন বা রেলওয়ে করিডোর ইরানের সহযোগিতায় সক্রিয় করা হয়েছে

23:53 - March 31, 2025
সংবাদ: 3477126
ইকনা- "গতকাল (বুধবার)২৭-৩-২০২৫ হেরাত থেকে আফগানিস্তান - ইরান - ইউরোপ ট্রেন বা রেলওয়ে করিডোর ইরানের সহযোগিতায় সক্রিয় করা হয়েছে। এ করিডোরের মাধ্যমে ইউরোপে আফগানিস্তানের রফতানি সমুদ্র বিহীন এ দেশটির অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব ও ভূমিকা রাখবে।"

ইরানী পত্রিকা ও সংবাদ মাধ্যম দুনিয়ায়ে একতেসদের ( অর্থনীতির জগৎ বা দুনিয়া) খবর: "গতকাল (বুধবার)২৭-৩-২০২৫ হেরাত থেকে আফগানিস্তান - ইরান - ইউরোপ ট্রেন বা রেলওয়ে করিডোর ইরানের সহযোগিতায় সক্রিয় করা হয়েছে। এ করিডোরের মাধ্যমে ইউরোপে আফগানিস্তানের রফতানি সমুদ্র বিহীন এ দেশটির অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব ও ভূমিকা রাখবে।"

এ খবর নিয়ে কিছু কথা:

ইরান সবসময় তার সকল প্রতিবেশী দেশের সাথে উষ্ণ বন্ধুত্বপূর্ণ ও  ভ্রাতৃপ্রতিম সুসম্পর্ক চায় এবং  আন্তরিকতা সহকারে প্রতিবেশী দেশগুলোর দিকে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করে । আফগানিস্তান -ইরান- ইউরোপ রেল করিডোর নির্মাণ ও চালু করার ক্ষেত্রে মাযহাবী গোঁড়ামি ,সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা অন্তরায় ও বাঁধা সৃষ্টি করতে পারে নি। আর এতে করে বিভিন্ন মাযহাবের মধ্যকার ইসলামী ঐক্য ও ভ্রাতৃত্ব বিশেষ করে শিয়া-সুন্নী মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব কায়েমের পথ আসলেই সুগম হবে। আমরা আন্তরিকভাবে এ উদ্যোগ ও পদক্ষেপ সমর্থন করি এবং এজন্য ইরান ও আফগানিস্তানকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতা সমগ্র মুসলিম উম্মাহ ও বিশ্বে প্রত্যক্ষ করার আশা ও কামনা করছি।

এই রেল কোরিডোরের সাথে রাশিয়া, চীন, মধ্য এশিয়া , পাকিস্তান, ভারত ও বাংলাদেশও ভবিষ্যতে যুক্ত হতে পারে।

আবার এই রেল করিডোরের সাথে রাশিয়া ও মধ্য এশিয়াও যুক্ত হতে পারে।এ করিডোরের সাথে তুরস্ক যুক্ত আছেই। কারণ তুরস্ক মাধ্যমে এ কোরিডোর ইউরোপের সাথে যুক্ত রয়েছে।এর মাধ্যমে আসলে আন্তঃ মহাদেশীয় রেল যোগাযোগের ক্ষেত্রে এক নয়া যুগের সূচনা হতে যাচ্ছে।

 ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha