IQNA

20:09 - April 02, 2025
সংবাদ: 3477137

ইসরাইলী হামলায় হিজবুল্লাহ কমান্ডারের শাহাদাত

ইকনা- লেবাননের হিজবুল্লাহ বৈরুত শহরতলিতে ইহুদিবাদী শাসকদের হামলায়  এই আন্দোলনের অন্যতম কমান্ডার হাসান আলী বদির শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় শহীদ হাসান আলী বদির ছেলেও শাহাদাত বরণ করেন।

ইসরাইলী হামলায় হিজবুল্লাহ কমান্ডারের শাহাদাত
লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, এই আন্দোলনের অন্যতম কমান্ডার হাসান আলী বদির, বৈরুতের দক্ষিণ শহরতলির একটি ভবনে ইহুদিবাদী শাসক যোদ্ধাদের হামলায় শহীদ হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর আজ ভোররাতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি ভবনে দ্বিতীয়বারের মতো হামলা চালায় ইসরায়েলি শাসক বাহিনী। লেবাননের কর্তৃপক্ষের নিন্দা করা এই হামলায় অন্তত ৩ জন শহীদ ও ৪ জন আহত হয়েছে।
 
এই জায়নবাদী হামলায় শহীদদের মধ্যে লেবাননের এই প্রতিরোধ কমান্ডারের ছেলে আলী হাসান বদিরও রয়েছেন।
 
 
 
 
 
 
captcha