
দখলদার ও বসতি স্থাপনকারীদের আরোপিত বিধিনিষেধ সত্ত্বেও, মাকবরানরা বিপুল সংখ্যক মুসল্লির মধ্যে "আল্লাহু আকবর" ধ্বনি দিয়ে ঈদের প্রথম দিন ঘোষণা করে।
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের কঠোর বিধি-নিষেধের মধ্যে এখানে নামাজ আদায় করেছেন হাজার হাজার ফিলিস্তিনি।
শুক্রবার স্থানীয় সময় সকালে আল-আকসা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং দুপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বাধার মুখেও ঈদের নামাজে প্রায় ৮০ হাজার মুসল্লি উপস্থিত হয়েছেন। এবারও পশ্চিম তীরের বাসিন্দাদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে না পেরে মসজিদের ফটকের বাইরে নামাজ পড়েছেন।
এদিকে ফিলিস্তিনের ‘ওয়াফা’ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অনেক শিশুরাও ঈদের নামাজে অংশ নেয়।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী নীতি। 4286788