IQNA

জার্মানির গোটিঙ্গেনে ইমাম হুসাইনের (আ.)এর শোকানুষ্ঠান

9:37 - June 30, 2025
সংবাদ: 3477626
জার্মানির গোটিঙ্গেনে ইমাম হুসাইনের (আ.)এর শোকানুষ্ঠান
ইকনা- মহররম মাসের শুরুর সাথে সাথে, জার্মান গোটিঙ্গেন শহরে শিয়াদের উপস্থিতিতে ইমাম হুসাইনের (আ.) জন্যশোক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪৪৭ হিজরির মহররম মাসের আগমনের সাথে সামঞ্জস্য রেখে জার্মানিতে ইমাম হুসাইনের (আ.) জন্য একটি শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইউরোপে আল-আব্বাস (সাঃ) এর পবিত্র মাজারের প্রতিনিধি সাইয়্যিদ আহমদ আল-রাযী বলেন: এই সমাবেশটি জার্মানির গোটিঙ্গেন শহরে ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং ১০ই মহররম পর্যন্ত চলবে।  
তিনি আরও বলেন: এই সমাবেশের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন তেলাওয়াত, শহীদদের নেতা (আ.)-এর যিয়ারত, হুসাইনের শোকগীতি ও কবিতা পাঠ, জামাতে নামাজ আদায়, মজলিশ এবং নওহা।
আল-রাযি উল্লেখ করেছেন যে, মহরমের প্রথম দশ দিনের রাতে, প্রতিটি সভায় জার্মান ভাষায় একটি ধর্মীয় বক্তৃতা দেওয়া হয় এবং আব্বাসীয় পবিত্র মাজারের একজন প্রতিনিধি খাবার বিতরণের মাধ্যমে শোকাহতদের স্বাগত জানান। 4291451#
 

برپایی خیمه عزاداری حسینی در گوتینگن آلمان

 
captcha