ইকনা- ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত হয়েছে দেশের ৩৯তম জাতীয় কুরআন ও আহলে বাইত (আ.) ছাত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানটি রোববার, ১৮ আাবান (৫ নভেম্বর) তারিখে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়, ইসফাহান শাখায় আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়গুলিতে সর্বোচ্চ নেতার প্রতিনিধি দপ্তরের প্রধানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং দেশজুড়ে আসা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
এ উৎসবের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে কুরআন অধ্যয়ন, তিলাওয়াত, মুখস্থকরণ এবং আহলে বাইত (আ.)–এর শিক্ষার প্রচার ও অনুপ্রেরণা জাগানো।