IQNA

ফিলিস্তিনপন্থী ব্রিটিশ সাংবাদিককে মার্কিন অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হচ্ছে

0:26 - November 12, 2025
সংবাদ: 3478419
ইকনা- ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক সামি হামদি শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্তি পাচ্ছেন।

ইকনা সূত্রে জানা গেছে, আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছেহামদির স্ত্রী ও আইনজীবীরা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হাতে দুই সপ্তাহেরও বেশি সময় আটক থাকার পর তিনি শিগগিরই দেশে ফিরবেন।

৩৫ বছর বয়সী সামি হামদিকে গত ২৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। পরে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিভাগ তাঁকে আটক করে।

ক্যালিফোর্নিয়া শাখার মার্কিন ইসলামিক রিলেশনস কাউন্সিল (CAIR) এবং মুসলিম লিগ্যাল ফান্ড অব আমেরিকা (MLFA)-এর আইনজীবী হাসান এম. আহমদ এক বিবৃতিতে বলেন,

এই মুসলিম সাংবাদিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রে তাঁর বক্তৃতা সফরের সময় ইসরায়েলের সমালোচনা করার কারণে শাস্তি দেওয়া হয়েছে। তাঁর একমাত্র অপরাধছিল ইসরায়েলের ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো গণহত্যা ও যুদ্ধাপরাধ নিয়ে খোলামেলা কথা বলা।

সামি হামদির স্ত্রী সুমাইয়া হামদি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে স্বামী মুক্তির খবরে আনন্দ প্রকাশ করে লিখেছেন,

আলহামদুলিল্লাহ, সামি বাড়ি ফিরছে। আমাদের আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।4316092#

captcha