IQNA

জমাদিউল আউয়াল মাসে ৬ কোটি ৬৬ লাখের বেশি মানুষ হারামাইন শরিফাইন জিয়ারত করেছেন

16:03 - November 29, 2025
সংবাদ: 3478518
ইকনা- মক্কা-মদিনা, ২৯ নভেম্বর ২০২৫: হারামাইন শরিফাইন বিষয়ক সাধারণ প্রশাসন ঘোষণা করেছে যে, চলতি হিজরি সনের জমাদিউল আউয়াল মাসে দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদুন নববী) জিয়ারতকারীদের মোট সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ।

জমাদিউল আউয়াল মাসে ৬ কোটি ৬৬ লাখের বেশি মানুষ হারামাইন শরিফাইন জিয়ারত করেছেননা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, খলিজ অনলাইনের বরাতে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, জমাদিউল আউয়াল মাসে মোট জিয়ারতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে। এটি আগের মাস রবিউস সানির তুলনায় ১ কোটি ২১ লাখ ২১ হাজার ২৫২ জন বেশি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: মসজিদুল হারামে নামাজ আদায়কারীর সংখ্যা: ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন (যার মধ্যে হিজরে ইসমাইলের ভিতরে নামাজ আদায় করেছেন ১ লাখ ৪৮৯ জন) এবং উমরাহ পালনকারী: ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন

অন্যদিকে, মসজিদুন নববীতে: নামাজ আদায়কারী: ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন (যার মধ্যে রওজা শরিফে নামাজ আদায় করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন) এবং রাসূলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারতকারী: ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন

হারামাইন প্রশাসন জানিয়েছে, তারা উন্নত সেন্সর-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে দুই পবিত্র মসজিদের প্রধান প্রবেশপথে জিয়ারতকারী ও মুসল্লিদের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে গণনা করছে। এই ব্যবস্থার উদ্দেশ্য হলো জনসমাগমের প্রবাহ পর্যবেক্ষণ করে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিচালন ক্ষমতা বৃদ্ধি করা। 4319495#

captcha