IQNA

ইরাকের রাজপথে বিশাল মিছিল: হিজবুল্লাহ ও আনসারুল্লাহকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করার প্রতিবাদে

12:47 - December 06, 2025
সংবাদ: 3478557
ইকনা- ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় ভোররাতে হাজার হাজার গাড়ির বিশাল মিছিল বের হয়। মিছিলে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহর পতাকা উত্তোলন করে জনগণ প্রতিরোধ অক্ষের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় এবং সিয়োনিস্ট হুমকির বিরুদ্ধে ঐক্য প্রদর্শন করে।

আল-আলম টিভির বরাতে ইকনা নিউজ জানিয়েছে, এই প্রতীকী গাড়ি মিছিলের কারণ ছিল ইরাকের সরকারি গেজেটে ভুলবশত প্রকাশিত একটি তালিকা। ওই তালিকায় হিজবুল্লাহ লেবানন ও আনসারুল্লাহ ইয়েমেনকে সন্ত্রাসী সংগঠনহিসেবে চিহ্নিত করে তাদের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।

এই ঘটনায় ইরাকজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দল, জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো এটিকে সিয়োনিস্ট ষড়যন্ত্রের অংশবলে তীব্র নিন্দা জানায়।

প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন:মূল তালিকায় কেবল দায়েশ ও আল-কায়েদা-সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠী ছিল। প্রতিরোধ গোষ্ঠীগুলোর নাম অন্তর্ভুক্তি সম্পূর্ণ ভুল ও অনিচ্ছাকৃত। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।

ইরাকের কেন্দ্রীয় ব্যাংকও তাৎক্ষণিক নির্দেশ জারি করে হিজবুল্লাহ ও আনসারুল্লাহর নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে ফেলেছে এবং এটিকে প্রযুক্তিগত ভুলবলে স্বীকার করেছে।

সরকার দ্রুত সংশোধনী প্রকাশ করে এবং আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ইরাক প্রতিরোধ অক্ষের প্রতি তার ঐতিহাসিক অবস্থানে অটল রয়েছে এবং এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে।

জনগণের এই বিশাল গাড়ি মিছিল প্রমাণ করেছে, ইরাকের রাজপথে প্রতিরোধের পতাকা এখনো উড়ছে এবং কোনো ভুল তালিকাতা নিভিয়ে দিতে পারবে না। 4321031#

 

captcha