IQNA

আয়াতুল্লাহিল উজমা সিস্তানির সঙ্গে জিয়ারতকারীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত

13:24 - December 06, 2025
সংবাদ: 3478559
ইকনা-  আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানি (দা.)-এর দপ্তর আজ শনিবার (১৫ অগ্রহায়ণ) জানিয়েছে, নজফ আশরাফে তাঁর বাসভবনে জিয়ারতকারী ও মুহিব্বীনের সঙ্গে সাক্ষাৎ আপাতত স্থগিত করা হয়েছে। পুনরায় শুরুর কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানি (দা.)-এর দপ্তর আজ শনিবার (১৫ অগ্রহায়ণ) জানিয়েছে, নজফ আশরাফে তাঁর বাসভবনে জিয়ারতকারী ও মুহিব্বীনের সঙ্গে সাক্ষাৎ আপাতত স্থগিত করা হয়েছে। পুনরায় শুরুর কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আস-সুমারিয়া নিউজের বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, দপ্তরের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে:আলহামদুলিল্লাহ, আয়াতুল্লাহ সিস্তানি (দা.) সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও যত্নের মধ্যে রয়েছেন।

বিবৃতিতে মুহিব্বীনদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তাঁরা যেন পূর্ণ আস্থা রাখেন এবং কোনো গুজব বা অপপ্রচারে কান না দেন। 4321189#

captcha